Primary TET 2023: পিছিয়ে গেল প্রাথমিক TET পরীক্ষার তারিখ, বড় ঘোষণা পর্ষদের, কবে হবে পরীক্ষা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন ১০ই ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হচ্ছে না। জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই পরীক্ষা হবে আগামী ২৪  ডিসেম্বর। দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। প্রসঙ্গত, সেদিনই আবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হিন্দু সংগঠনগুলির ‘লক্ষকণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে, যানজট নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে।

আরও পড়ুন: বিজেপির ভাবনায় ফের ‘যোগী’ মডেল, রাজস্থানে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে কে?

পরীক্ষার মাত্র ছ’দিন আগে দিন বদলের কথা ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ! পর্ষদের সভাপতি গৌতম পাল পরীক্ষার দিন বদল প্রসঙ্গে জানালেন, “আমাদের মনে হয়েছে আরও কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সাজিয়ে গুছিয়ে টেট পরীক্ষা নিতে চাই। সেই জন্য দরকার সময়। অন্য কোন কারণ নেই।” ইতিমধ্যেই সব জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান ও প্রতিটি জেলার বিদ্যালয় পরিদর্শকদের বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে পর্ষদ।

পিছিয়ে গেল প্রাথমিক TET পরীক্ষার তারিখ, বড় ঘোষণা পর্ষদের, কবে হবে পরীক্ষা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন