HomeTagsDelhi

Delhi

পাকিস্তান ও বাংলাদেশি জঙ্গিদের হামলার ছক! দেশজুড়ে সতর্কতা

দিল্লি, পঞ্জাব, এবং মেট্রো শহরগুলোতে সম্ভাব্য হামলা ঠেকাতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। জনবহুল জায়গাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিল্লিতে পা রেখেই কেজরির বাড়িতে মমতা, অরবিন্দ-জায়াকে দিলেন সাহস-ভরসা

দিল্লিতে পা রেখেই কেজরির বাড়িতে গেলেন তৃণমূলনেত্রী। দেখা করলেন অরবিন্দ-জায়া সুনিতা কেজরিওয়ালের সঙ্গে। কেজরিওয়ালের গোটা পরিবারের সঙ্গেই দেখা করেছেন মমতা। কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। মমতাকে সেখানে অভ্যর্থনা জানিয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা।

অভিষেককে সাথে নিয়ে দিল্লি রওনা মুখ্যমন্ত্রীর, তার আগে বাংলা ভাগ নিয়ে সরব মমতা

দিল্লি পৌঁছে বিকেলে তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে যোগ দেবেন মমতা। এর পাশাপাশি দিল্লিতে সাংবাদিকদের সাথে চা চক্রে যোগ দেবার কথাও রয়েছে তাঁর। পাশাপাশি ইন্ডিয়া জোটের শরিকদের সাথেও দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টালবাহানা কাটিয়ে আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে

মুখ্যমন্ত্রীর এই দিল্লি যাওয়ার টালবাহানা নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে সিপিআইএম, তাঁরা বলেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেই দিল্লি যাত্রা করছেন। সেইসঙ্গে সেটিং এর রাজনীতি বলেও কটাক্ষ করেছে বিরোধী শিবির।

কংগ্রেসের পথেই মমতা? দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নীতি আয়োগে যোগদান ঘিরে অনিশ্চয়তা!

বাজেটে বৈষম্যের অভিযোগ তুলে নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, কর্নাটকের সিদ্ধারামাইয়া, হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখুর পাশাপাশি ডিএমকে শাসিত তামিলনাড়ুর এমকে স্ট্যালিনও বৈঠকে যোগ দেবেন না।

সপ্তাহান্তে মোদি-মমতা সাক্ষাতের সম্ভাবনা, বাজেটে কেন বঞ্চিত বাংলা? জানতে চান মুখ্যমন্ত্রী!

লোকসভা নির্বাচনের পর এটাই হতে চলেছে মমতার প্রথম দিল্লি সফর। রাজ্যের একাধিক দাবিদাওয়ার কথা তিনি প্রধানমন্ত্রীকে জানাতে চান। ১০০ দিনের কাজ বা আবাস যোজনার বকেয়া অর্থ কবে পাওয়া যাবে তা নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি, শনিবার নীতি আয়োগের বৈঠকে মমতা কী বলবেন তা নিয়ে প্রস্তুতি চলছে সচিবালয়ে। জোগাড় করা হচ্ছে অনেক নথিপত্র।

Bharatiya Nyay Sanghita: দেশজুড়ে লাগু হল নতুন আইন, দায়ের প্রথম FIR, কি অপরাধে?

১৮৬০ সালে তৈরি ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড বদলে হয়েছে ‘ভারতীয় ন্যায় সংহিতা’। ১৮৯৮ সালে তৈরি ফৌজদারি দণ্ডবিধি অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট-কে বদলে করা হয়েছে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ এবং ১৮৭২ সালের ভারতীয় সাক্ষ্য আইন অর্থাৎ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট-কে করা হয়েছে ‘ভারতীয় সাক্ষ্য বিল’।

Trending Now