শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ প্রমুখ।
দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।
আবগারি নীতি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরীওয়াল। ইডি হেফাজত থেকেই তিনি ইতিমধ্যে দু'টি সরকারি নির্দেশ দিয়েছেন। জেল থেকেই সরকার চালানো হবে বলে বারবার সরব হয়েছেন আম আদমি পার্টির একাধিক নেতানেত্রীরা।
ইডি হেফাজত থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অরবিন্দ কেজরীওয়াল। রবিবার তিনি জলমন্ত্রককে একটি নির্দেশ দিয়েছেন এবং জলমন্ত্রী অতিশী মারলেনার কাছে একটি বার্তা পাঠিয়েছেন।
এদিন কমপক্ষে ৫০ টি বিমান নির্দিষ্ট সময়ের তুলনায় দেরিতে চলছে। জয়পুর, আহমেদাবাদ (Ahmedabad) সহ একাধিক বিমানের রুট পরিবর্তন করা হয়েছে। কুয়াশার কারণে কেবল আকাশপথে নয় সড়ক ও রেলপথের পরিষেবাও ব্যাহত হয়েছে।