জেল থেকে সরকার চলবে না? দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির জল্পনা

Delhi: বুধবার একটি অনুষ্ঠানে যোগ দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। সেখানে তিনি বলেন, "আমি দিল্লির মানুষকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে জেল থেকে সরকার চলবে না।"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আবগারি নীতি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। জেল থেকেই সরকার চালাবার কথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু, তাঁর কথা কি আদৌ মানা হবে? দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার মন্তব্যে কিন্তু নতুন জল্পনা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: কোচবিহারে নিশীথ-রাজ শেষ হবেই, মনোনয়ন জমা দিয়ে হুঙ্কার জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার!

বুধবার একটি অনুষ্ঠানে যোগ দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। সেখানে তিনি বলেন, “আমি দিল্লির মানুষকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে জেল থেকে সরকার চলবে না।” তাঁর এহেন মন্তব্যের পর থেকেই জল্পনা, তাহলে কি রাজধানীতে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? এর আগে বিজেপির তরফেও একই দাবি জানানো হয়।

জেল থেকে সরকার চলবে না? দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির জল্পনা
জেল থেকে সরকার চলবে না? দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির জল্পনা

প্রসঙ্গত, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে আম আদমি পার্টির তিক্ত সম্পর্ক অনেকেই জানেন। এর আগে একাধিক ইস্যুতে তাঁদের মধ্যে বিরোধ বেঁধেছে। দিল্লির শাসক ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে টানাপোড়েন সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা দায়ের হয়।

জেল থেকে সরকার চলবে না? দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির জল্পনা

জেল থেকে সরকার চলবে না? দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির জল্পনা

আবগারি নীতি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরীওয়াল। ইডি হেফাজত থেকেই তিনি ইতিমধ্যে দু’টি সরকারি নির্দেশ দিয়েছেন। জেল থেকেই সরকার চালানো হবে বলে বারবার সরব হয়েছেন আম আদমি পার্টির একাধিক নেতানেত্রীরা। কেজরীর গ্রেফতারিতে কিছুটা ঐক্য ফিয়েছে ‘ইন্ডিয়া’ জোটেও। দিল্লির রাস্তায় বারবার প্রতিবাদে নেমেছেন আপ-এর কর্মী-সমর্থকেরা। এবার যদি লোকসভার আগেই দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে রাজধানীর রাজনীতি কোন অভিমুখে বাঁক নেবে সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।

জেল থেকে সরকার চলবে না? দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির জল্পনা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত