শুক্রবার সকাল সকাল মহুয়া মৈত্রকে তার সরকারি বাংলো থেকে উচ্ছেদ করতে পৌঁছল কেন্দ্রীয় দল। আজই তার সরকারি বাংলো খালি করে দেওয়ার কথা। গত মাসেই তাকে লোকসভা থেকে বহিস্কার করা হয়েছিল। এরপর চলতি সপ্তাহের শুরুতে তাকে উচ্ছেদের নোটিশ পাঠিয়েছিল সরকার।



আরও পড়ুন : ২২ জানুয়ারি রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, রাজ্যে ছুটি ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর
ডিরেক্টরেট অব এস্টেটের পাঠানো সেই নোটিশে, কড়া ভাষায় তাকে জানানো হয়েছিল তিনি যদি বাংলো খালি না করেন তবে তাকে প্রয়োজনমত বলপ্রয়োগপুর্ণভাবে উচ্ছেদ করা হবে। এই সরকারি নির্দেশে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন মহুয়া মৈত্র।



কিন্তু বৃহস্পতিবারই আদালত সেই আবেদন খারিজ করে দেয়। তবে বর্তমানে নয়া দিল্লির মেদান্ত হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন মহুয়া। দিল্লিতে তার অন্য কোন বাড়িও নেই। মহুয়ার আইনজীবীর আবেদন ছিল তাকে যেন এই অবস্থায় তাকে যেন গৃহচ্যুত না করা হয়। কিন্তু আদালত কোন কথাই শোনেনি।

উচ্ছেদ করতে লোক পাঠাল কেন্দ্র, হাসপাতালে গৃহহীন মহুয়া
বিচারপতি জানান, সরকারি বাংলোর বিষয়ে রায় দেওয়ার অধিকার নেই আদালতের।প্রসঙ্গত, মহুয়া মৈত্রর বিরুদ্ধে শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে মূল্যবান উপহার গ্রহণ করে, তাঁর ব্যবসায়িক শত্রু, শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দাশ। এই অভিযোগে তাকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়।







