২২ জানুয়ারি রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, রাজ্যে ছুটি ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর

সুকান্ত লিখেছেন, 'এই লড়াইয়ে বাংলার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতার লড়াইয়ের মতোই শ্রীরামের জন্মভূমি উদ্ধার এবং মন্দির স্থাপনের উদ্যোগে যোগ দিয়েছেন এই বাংলার লক্ষ লক্ষ মানুষ।'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অপেক্ষার আর কয়েকদিন। আগামী সোমবার অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দির। দেশজুড়ে উত্তেজনা ও উৎসাহ প্রবল। তার আঁচ রয়েছে বাংলাতেও। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এবার বাংলায় পূর্ণ দিবস ছুটি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (WB BJP President Sukanta Majumdar)

২২ জানুয়ারি রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, রাজ্যে ছুটি ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর

আরও পড়ুন: মুর্শিদাবাদে একটানা কর্মসূচি, লোকসভার আগে সাংগঠনিক জেলা বৈঠকে Sukanta Majumdar 

বালুরঘাট সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আগামী ২২ জানুয়ারি রাজ্যে ছুটি ঘোষণার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন। নিজের সোশ্যাল মিডিয়ায় চিঠিটিও শেয়ার করেছেন তিনি। সেখানে সুকান্ত মজুমদার লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আগামী ২২-শে জানুয়ারি ২০২৪ এর পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে যখন তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবে।’

২২ জানুয়ারি রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, রাজ্যে ছুটি ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর
২২ জানুয়ারি রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, রাজ্যে ছুটি ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর

চিঠিতে বিজেপি সাংসদ আরও লিখেছেন, ‘এই লড়াইয়ে বাংলার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতার লড়াইয়ের মতোই শ্রীরামের জন্মভূমি উদ্ধার এবং মন্দির স্থাপনের উদ্যোগে যোগ দিয়েছেন এই বাংলার লক্ষ লক্ষ মানুষ। সাধারণ মানুষের অযোধ্যায় পাঠানো শিলা থেকে মন্দির গঠনের জন্য অর্থ দেশের কাছে বাংলাকে উচ্চস্থানে বসিয়েছে। এ বার সেই মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার মুহূর্ত। বিদেশি শত্রুর হাত থেকে মুক্ত অযোধ্যার পবিত্র মাটিতে মন্দির স্থাপন দল, মত, ধর্ম নির্বিশেষে সকল দেশপ্রেমী ভারতীয়ের কাছে গর্বের দিন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আগ্রহ অনুযায়ী গোটা দেশের সঙ্গে বাংলার সকল স্তর ও ক্ষেত্রের মানুষও ওই পবিত্র দিন অর্থাৎ আগামী সোমবার, কুর্ম দ্বাদশী তিথিকে সাড়ম্বরে পালন করতে চান। মন্দিরে মন্দিরে ভারতমাতার সন্তানেরা পূজো দেবেন। ঘরে ঘরে দীপাবলির (Dipabali) আনন্দ উৎসবের চেহারা নেবে। সবার ধ্যানে থাকবে অযোধ্যা ধাম।’

২২ জানুয়ারি রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, রাজ্যে ছুটি ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর

২২ জানুয়ারি রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, রাজ্যে ছুটি ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর

আগামী ২২ জানুয়ারী সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি (Half day Holiday) ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ‘অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার জন্য ২২ জানুয়ারি সব কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি থাকবে।’ উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের আবেদন ছিল, ২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠার মত পবিত্র মুহূর্তের সাক্ষী হতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হোক। তাঁদের অনুরোধে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করে কেন্দ্র। ২২ তারিখ দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত ছুটি থাকবে, এরপর থেকে কাজ শুরু হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন