HomeTagsSukanta Majumder

Sukanta Majumder

শুধুমাত্র বিজেপি কর্মীদের জন্য ত্রাণ! বিতর্কে সুকান্ত

সুকান্ত মজুমদার চলে যাওয়ার পরে ডেবরায় বন্যা দুর্গতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপক্ষের অভিযোগ, গাড়ি হাঁকিয়ে নামমাত্র ত্রাণ দিয়ে চলে গিয়েছেন বিজেপি সাংসদ! যদিও পদ্ম শিবিরের তরফে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। পাল্টা তাঁরা বলেছে, এটা তৃণমূলের চক্রান্ত। আমরা আগে থেকে অসহায় মানুষদের কুপন দিয়ে রেখেছিলাম, সেই অনুযায়ী ত্রাণ নিয়ে আসা হয়েছিল।

শুভেন্দুর সঙ্গে প্রকাশ্যে মতবিরোধ সুকান্তের, বিজেপিতে সার্কাস চলছে কটাক্ষ তৃণমূলের

লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে বিজেপির ব্যর্থতার দায় কায়দা করে সুকান্ত মজুমদারের 'ঘাড়ে' চাপিয়েছেন শুভেন্দু। তিনি বলেছেন, "আমি সংগঠনের লোক নই। আমি বিরোধী দলনেতা।" জবাবে সুকান্ত সাফ জানিয়েছেন, "ভোটে সংগঠনের কাজ শুধু ২৫ শতাংশ। ভোটে জিতলে সকলেই বলবে সংগঠন মজবুত। আর হেরে গেলেই অন্য কথা!"

ব্যর্থ মানুষকে দেখতে পছন্দ করে না জনগণ, চাই নতুন মুখ, এবার সৌমিত্রের নিশানায় ‘বন্ধু’ সুকান্ত?

লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনে ভরাডুবির পর আজ, বুধবার বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক চলছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেই বৈঠকে যোগ দিতে এসেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বর্ধিত আকারে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক হচ্ছে। জেলা সভাপতি, জেলা ইন-চার্জ-সহ দলের সর্বস্তরের নেতাদের বৈঠকে ডাকা হয়েছে। থাকবেন রাজ্য স্তরের সমস্ত মোর্চা এবং শাখা সংগঠনের সদস্যেরা।

2026 বিধানসভার ফল সম্পূর্ণ অন্যরকম হবে, উপনির্বাচন ৪-০ হেরে হতাশ নন সুকান্ত

শনিবার রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসেরই জয়জয়কার। চারটি আসনই জিতেছে জোড়াফুল শিবির। যে তিনটি আসন আগে বিজেপির দখলে তাও হাতছাড়া হয়েছে তাঁদের। স্বাভাবিকভাবেই এই ফলের পর প্রশ্ন উঠছে রাজ্যে বিজেপির ভবিষ্যত নিয়ে।

মোদির মন্ত্রিসভায় বাংলার কজন? নাম নিয়ে জোর জল্পনা

সুকান্ত মজুমদারকে পূর্ণমন্ত্রী করে রাজ্য সভাপতি পদে বদল আনা হতে পারে। তবে সে সম্ভাবনাও কম । বিষ্ণুপুর থেকে জয়ী সৌমিত্র খাঁকে মন্ত্রী করার দাবিও উঠছে দলের ভিতরে। তবে কাকে মন্ত্রী করা হবে, সে ব্যাপারে এখনও কোনও স্পষ্ট ছবি প্রকাশ্যে আসেনি।

আলুওয়ালিয়ার সমর্থনে আসানসোলে রোড শো সুকান্তের

বৃহস্পতিবার আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে রোড শো করলেন তিনি। এরপর রানাঘাটের বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের সমর্থনেও রোড শো করবেন সুকান্ত।

লোকসভায় বিজেপির প্রার্থী তাপস? জল্পনা উস্কে আজই শুভেন্দু-সুকান্তর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন তৃণমূলীর

কয়েকদিন ধরেই জল্পনা চলছিল তাপস রায়ের পরবর্তী পদক্ষেপ হয়তো বিজেপিতে যোগদান। বুধবার সেই জল্পনাই আরও কিছুটা তীব্র হল। আজই বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে সাক্ষাৎ করবেন তাপস রায় (Tapas Roy)।

Trending Now