মোদির মন্ত্রিসভায় বাংলার কজন? নাম নিয়ে জোর জল্পনা

Modi's Cabinet: উত্তরবঙ্গের কাউকে মন্ত্রী করার সম্ভাবনার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আলিপুরদুয়ারের মনোজ টিগ্গা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের ফল ঘোষণা হয়েছে। কয়েকদিনের মধ্যেই শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী ও অন্যান্য সাংসদরা। তারপর গঠন হবে মন্ত্রিসভা। তৃতীয় মোদি সরকারের সেই মন্ত্রিসভায় বাংলা থেকে কি কেউ জায়গা পাবেন? কজনকে দেওয়া হতে পারে মন্ত্রিত্ব? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে মন্ত্রিত্বের অঙ্ক এবার কিছুটা জটিল, কারণ শরিকদের সঙ্গে হিসেব-নিকেশ কষতে হচ্ছে বিজেপিকে।

আরও পড়ুনঃ সকলের নজর গুরুত্বপূর্ণ মন্ত্রকে, শরিকদের দাবি কতটা মানবেন মোদী?

mmm

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাংলা থেকে মুখ কমতে পারে মন্ত্রিসভায়। বাংলা থেকে বিজেপির সাংসদ সংখ্যা মাত্র ১২। তবে তার থেকেও এক বা দুজন মন্ত্রী হতে পারেন। যদিও কাদের ভাগ্যে শিকে ছিঁড়বে, তা এখনও স্পষ্ট নয়। ২০১৯ সালে রাজ্যে ফল আগের চেয়ে ভাল হলেও মন্ত্রীর সংখ্যা বাড়েনি। সে বার ১৮ জন জিতেছিলেন।

sukanta 3

তাঁদের থেকে বাবুলকে মন্ত্রী করা হয়। তবে সে বারেও প্রতিমন্ত্রীই। প্রতিমন্ত্রী করা হয় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে। বাবুল তৃণমূলে। দেবশ্রী এবার জিততে পারেননি। হেরেছেন নিতিশ ও সুভাস সরকারও। বাংলা থেকে আগে মন্ত্রী থাকা একমাত্র শান্তনুই আছেন। বিজেপির অন্দরের জল্পনা বলছে, এ বার বাংলা থেকে দু’জনকে মন্ত্রী করার সম্ভাবনা রয়েছে।

মোদির মন্ত্রিসভায় বাংলার কজন? নাম নিয়ে জোর জল্পনা

a

অনেকে তিন জনের কথা বললেও সে সম্ভাবনা কম। মনে করা হচ্ছে এবারও মন্ত্রী থাকবেন শান্তনু। উত্তরবঙ্গের কাউকে মন্ত্রী করার সম্ভাবনার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আলিপুরদুয়ারের মনোজ টিগ্গা। চর্চায় উঠে আসছে তমলুকের জয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। সুকান্ত মজুমদারকে পূর্ণমন্ত্রী করে রাজ্য সভাপতি পদে বদল আনা হতে পারে। তবে সে সম্ভাবনাও কম । বিষ্ণুপুর থেকে জয়ী সৌমিত্র খাঁকে মন্ত্রী করার দাবিও উঠছে দলের ভিতরে। তবে কাকে মন্ত্রী করা হবে, সে ব্যাপারে এখনও কোনও স্পষ্ট ছবি প্রকাশ্যে আসেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত