এবারের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে, এনডিএ-এর শরিক দলগুলির ওপরেই নির্ভরশীল হয়ে সরকার গঠনের পথে নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লিতে শরিকদের নিয়ে একটি বৈঠকে বসে বিজেপি। আর সেখানেই একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক দাবি করা হয়েছে বিজেপির কাছে, এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুন: অখিলেশের বাড়িতে অভিষেক, নয়া সমীকরণের ইঙ্গিত?
Latest News

২৫০০ টাকার পরিচারিকা থেকে বিধায়ক, অদম্য ইচ্ছাশক্তির এক জীবন্ত উদাহরণ কলিতা মাঝি

বাংলায় বিজেপি ক্ষমতায়, এবার কোন কোন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে রাজ্যবাসী
জোটের অন্যতম দুই শরিক নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডু বৈঠকে এসে নিজেদের দাবিদাওয়া জানিয়েছেন। অবশ্যই সরকার গঠনে সমর্থনের বিনিময়ে। নীতীশ চাইছেন চার পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রী, চন্দ্রবাবু তিনটি পূর্ণমন্ত্রী ও দু’টি প্রতিমন্ত্রীর পাশাপাশি স্পিকার পদের দাবিও রেখেছেন।







