বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে ছিল ইন্ডিয়া জোটের বৈঠক। উপস্থিত ছিলেন জোটের প্রায় সব দলের প্রতিনিধিরা। আর তার পরের দিন বৃহস্পতিবার সকালেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের বাসভবনে হাজির হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ শনিবারই শপথ নিতে পারেন মোদি, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শেখ হাসিনা



সেখানেই চলে অভিষেক-অখিলেশ বৈঠক। প্রায় ৪৫ মিনিট কথা হয় তাঁদের মধ্যে। অভিষেকের সঙ্গে তৃণমূলের তরফে হাজির ছিলেন ডেরেক ও ব্রায়েন। ইন্ডিয়া-র বৈঠকের পরেই অখিলেশ এবং অভিষেকের এই বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে।
অনেকেই মনে করছেন, বিরোধী জোটের বৈঠকের পরও ইন্ডিয়ার অন্যতম শরিক দুই দল সমাজবাদী পার্টি এবং তৃণমূলের শীর্ষ নেতার আলাদা করে এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ। তবে তৃণমূল সূত্রে খবর, এই বৈঠক নেহাৎই সৌজন্য সাক্ষাৎ।


অখিলেশের বাড়িতে অভিষেক, নয়া সমীকরণের ইঙ্গিত?

সূত্রের খবর, বুধবার অখিলেশ, অভিষেকের বৈঠকের পরই শিবসেনার সঞ্জয় রাউতের বাড়িতে হাজির হন আপ রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা।যা নিয়েও জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, কংগ্রেসের পরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে সবচেয়ে বেশি আসন এনে দিয়েছে অখিলেশের দল সমাজবাদী পার্টি। লোকসভায় উত্তরপ্রদেশে ৩৭টি আসন জিতেছে তারা। তার পরেই রয়েছে ২৯টি আসন পাওয়া তৃণমূল।যদিও এই বৈঠক নিয়ে মুখ খুলেননি অখিলেশ অভিষেক কেউই কিছু জানাননি।







