জোটসঙ্গীদের সঙ্গে নিয়ে ফের সরকার গড়ছে বিজেপি। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরশিতে বসবেন নরেন্দ্র মোদি। চলতি সপ্তাহের শনিবারই শপথ নিতে পারেন তিনি। লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু বাকি শরিকদের সমর্থনে এনডিএ সরকার গড়ে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন এটা সত্যিই প্রকৃত এনডিএ সরকার।কারণ বিজেপি এখন সংখ্যালঘু।
আরও পড়ুনঃ বাংলায় মোদী যাঁদের হয়ে সভা করেছিলেন, তাঁদের মধ্যে জয়ী ৭, পরাজিত ১২!



এই আবহে নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী মুখ করে এগিয়ে যেতে চায় এনডিএ তা স্পষ্ট হয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে। এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। পড়শি দুই দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন মোদি নিজেই।



এছারাও প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল প্রচণ্ড এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনথ শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। এএনআই-এর খবর অনুযায়ী, বুধবার হাসিনাকেও ফোন করেন মোদি। অন্য রাষ্ট্রপ্রধানদের মধ্যে হাসিনাই প্রথম মোদিকে তৃতীয় বার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন।
শনিবারই শপথ নিতে পারেন মোদি, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শেখ হাসিনা

ওপর দিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বারবার ভারতের সঙ্গে সম্পর্ক পুর্নস্থাপনের বার্তা দিচ্ছে। তাই পাকিস্তানের কোনও শীর্ষস্থানীয় নেতৃত্ব কেউ শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে অবাক হওয়ার কিছু নেই। তবে এখন পর্যন্ত সেই রকম কোন খবর নেই বলেই জানা গিয়েছে। সব মিলিয়ে তৃতীয় বারের জন্য দিল্লির মসনদে মোদির বসার অনুষ্ঠান বেশ জাকজমক ভাবেই হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।







