বাংলায় মোদী যাঁদের হয়ে সভা করেছিলেন, তাঁদের মধ্যে জয়ী ৭, পরাজিত ১২!

একুশের বিধানসভা থেকে যে পরম্পরা শুরু হয়, তা জারি ছিল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও। বাংলায় ভোট প্রচারে অহরহ আসতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় নেতৃত্বকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একুশের বিধানসভা থেকে যে পরম্পরা শুরু হয়, তা জারি ছিল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও। বাংলায় ভোট প্রচারে অহরহ আসতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় নেতৃত্বকে। এবারের লোকসভায় মোট ২৩টি জনসভা করেন মোদী। একটি পরিসংখ্যান বলছে, রাজ্যে যে সকল বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে আসেন তিনি, তাঁদের মধ্যে জয় পেয়েছেন মাত্র ৭ জন আর হেরে গিয়েছেন ১২ জন!

আরও পড়ুন: জাতীয় রাজনীতিতে আচমকাই প্রাসঙ্গিক দুই ‘এন’, সরকার গড়তে তৎপর NDA-INDIA দু’পক্ষই

এবার মোদী যে যে কেন্দ্রে জনসভা করেছেন সেগুলি হল, আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতে ২ বার, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বোলপুর, হাওড়া, আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, বালুরঘাট, মালদহ উত্তর, বর্ধমান-দুর্গাপুর, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণুপুর, যাদবপুর এবং মথুরাপুর কেন্দ্রে।

বাংলায় মোদী যাঁদের হয়ে সভা করেছিলেন, তাঁদের মধ্যে জয়ী ৭, পরাজিত ১২!
বাংলায় মোদী যাঁদের হয়ে সভা করেছিলেন, তাঁদের মধ্যে জয়ী ৭, পরাজিত ১২!

ফল ঘোষণার পর দেখা গেল, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ উত্তর, পুরুলিয়া এবং বিষ্ণুপুর আসনের বিজেপি প্রার্থীরা জয় পেলেও হেরে গেলেন আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত, কোচবিহার, বর্ধমান-দুর্গাপুর, বোলপুর, হাওড়া, হুগলি, ব্যারাকপুর, ঝাড়গ্রাম, যাদবপুর এবং মথুরাপুর আসনের বিজেপি প্রার্থীরা।

এবারের লোকসভায় বিজেপির বিপর্যয় স্পষ্ট। ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নেমে এনডিএ-এর রথ থেমে গেল মাত্র ২৯২ আসনে। একক সংখ্যাগরিষ্ঠিতাও পেল না বিজেপি। তাঁদের প্রাপ্ত আসন সংখ্যা ২৪০। অন্যদিকে, রাহুল গান্ধীর নেতৃত্বে কামব্যাক করল কংগ্রেস।

বাংলায় মোদী যাঁদের হয়ে সভা করেছিলেন, তাঁদের মধ্যে জয়ী ৭, পরাজিত ১২!

বাংলায় মোদী যাঁদের হয়ে সভা করেছিলেন, তাঁদের মধ্যে জয়ী ৭, পরাজিত ১২!

সামগ্রিকভাবে ইন্ডিয়া জোট পেল ২৩২টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে এখন দিল্লিতে সরকার গড়তে দুই শরিকের ওপর ভরসা করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। একজন, অন্ধ্রপ্রদেশের তেলেগু দশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডু এবং অন্যজন বিহারের জনতা দলের সুপ্রিমো তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত