শুধুমাত্র বিজেপি কর্মীদের জন্য ত্রাণ! বিতর্কে সুকান্ত

অভিযোগ, গাড়ি হাঁকিয়ে নামমাত্র ত্রাণ দিয়ে চলে গিয়েছেন বিজেপি সাংসদ! যদিও পদ্ম শিবিরের তরফে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রবিবার ডেবরায় বন্যা দুর্গতদের জন্য ত্রাণ বিলি করতে যান বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই ত্রাণ বিলিকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, কেবল বেছে বেছে বিজেপি কর্মীদেরই নাকি ত্রাণ বিলি করেছেন সুকান্ত। পাশাপাশি তিনি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ নিয়ে আসেননি, নাম মাত্র ত্রাণ নিয়ে প্রচারের আলোয় আসার জন্য ডেবরায় গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি, এমনটাই অভিযোগ তুলছেন স্থানীয়রা।

সুকান্ত মজুমদার চলে যাওয়ার পরে ডেবরায় বন্যা দুর্গতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপক্ষের অভিযোগ, গাড়ি হাঁকিয়ে নামমাত্র ত্রাণ দিয়ে চলে গিয়েছেন বিজেপি সাংসদ! যদিও পদ্ম শিবিরের তরফে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। পাল্টা তাঁরা বলেছে, এটা তৃণমূলের চক্রান্ত। আমরা আগে থেকে অসহায় মানুষদের কুপন দিয়ে রেখেছিলাম, সেই অনুযায়ী ত্রাণ নিয়ে আসা হয়েছিল। মানুষ ত্রাণ নিয়ে হাসিমুখে বাড়ি ফিরে গিয়েছেন। তৃণমূলের লোকেদের জন্য আলাদা করে ত্রাণ আনা হয়নি বলে তারা এইসব দুর্নাম ছড়াচ্ছে!

বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। কার্যত বানভাসি হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গেও বন্যা পরিস্থিতি। আজ উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পাঠানোর ত্রাণ মাঝরাস্তায় লুট হয়ে যায়। তবে সুকান্ত মজুমদার যে পরিমাণ ত্রাণ নিয়ে গিয়েছিলেন তা মানুষের কাছে পৌঁছেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন