লোকসভায় বিজেপির প্রার্থী তাপস? জল্পনা উস্কে আজই শুভেন্দু-সুকান্তর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন তৃণমূলীর

আজই বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে সাক্ষাৎ করবেন তাপস রায় (Tapas Roy)।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূলের উপর একরাশ ক্ষোভ উগরে মাসের শুরুতেই তৃণমূল ত্যাগ করেছেন দলে দীর্ঘদিনের সৈনিক তাপস রায়। ইস্তফা দিয়েছেন বরানগরের বিধায়ক পদ থেকেও। দল ছাড়তেই তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ‘অভিমানী’ অভিযোগ এনেছেন। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল তাপস রায়ের পরবর্তী পদক্ষেপ হয়তো বিজেপিতে যোগদান। বুধবার সেই জল্পনাই আরও কিছুটা তীব্র হল। আজই বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে সাক্ষাৎ করবেন তাপস রায় (Tapas Roy)। তাহলে কি আজই পদ্ম শিবিরে পা বাড়াবেন প্রাক্তন তৃণমূলী?

লোকসভায় বিজেপির প্রার্থী তাপস? জল্পনা উস্কে আজই শুভেন্দু-সুকান্তর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন তৃণমূলীর

আরও পড়ুন: ভোটের মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন

সূত্রে খবর, বুধবার বিকেল পাঁচটা নাগাদ সল্টলেকে বিজেপির অফিসে যাবেন তাপস রায়। সেখানেই শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। সোমবার বিধানসভায় গিয়ে ইস্তফা দিয়েছেন বরানগরের ‘প্রাক্তন’ বিধায়ক। এরপরই মঙ্গলবার তাপস রায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তবে বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সজল জানান এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। পরের দিনই শুভেন্দু-সুকান্তর সঙ্গে দেখা করছেন তাপস রায়। গুঞ্জন উঠছে, আজই বিজেপিতে চলে যাবেন তাপস রায়। তাঁকে উত্তর কলকাতা থেকে প্রার্থী করতে পারে বিজেপি।

লোকসভায় বিজেপির প্রার্থী তাপস? জল্পনা উস্কে আজই শুভেন্দু-সুকান্তর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন তৃণমূলীর
লোকসভায় বিজেপির প্রার্থী তাপস? জল্পনা উস্কে আজই শুভেন্দু-সুকান্তর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন তৃণমূলীর

সোমবার তাপস রায় বিধানসভায় ইস্তফাপত্র জমা দিলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এরপর বুধবার তাঁকে বিধানসভায় ডেকে পাঠানো হয়েছিল। সূত্রে খবর, এখনও তাপসের ইস্তফাপত্র যাচাই করার প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি। ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন বিধায়ক। উল্লেখ্য, কোনও বিধায়ক পদত্যাগ করার পর তাঁর ইস্তফাপত্রে ত্রুটি আছে কি না তা খতিয়ে দেখা হয়। তারপর সংশ্লিষ্ট বিধায়ককে শুনানির জন্য ডেকে পাঠানো হয়।

লোকসভায় বিজেপির প্রার্থী তাপস? জল্পনা উস্কে আজই শুভেন্দু-সুকান্তর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন তৃণমূলীর

লোকসভায় বিজেপির প্রার্থী তাপস? জল্পনা উস্কে আজই শুভেন্দু-সুকান্তর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন তৃণমূলীর

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তাপস রায়। এরপর দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করে গিয়েছেন তিনি। গত জানুয়ারি মাসে তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি। দেড় মাস কেটে গেলেও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ না করায় আঘাত পেয়েছেন তিনি। এমনকি বিধানসভায় দাঁড়িয়ে সন্দেশখালির মূল অভিযুক্ত শাহজাহানকে টার্গেট করা হচ্ছে বলেন কিন্তু একবারও তাঁর নাম মুখে আনেননি, এই বিষয়তেও ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত