ভোটের মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন

Mamata banerjee: আশা কর্মীরা অনেক কাজ করে, ওঁরা আমাদের গর্ব। আমাদের সব বিপদে ওঁরা পাশে থাকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের মুখে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগেই তিনি ঘোষণা করেছিলেন, বুধবার সকাল ১০টায় ফেসবুকে একটি বিশাল বড় ঘোষণা করবেন তিনি৷ সেই মতো বুধবার সকালে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন তিনি৷

আরও পড়ুন: দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, গঙ্গার নীচ দিয়ে চালু হয়ে গেল মেট্রো

mamata1 1

তিনি বলেন, “বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য – আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা – আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা। জয় হিন্দ! জয় বাংলা!”

asha karmi

আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসিক ৭৫০ টাকা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আশা কর্মীরা অনেক কাজ করে, ওঁরা আমাদের গর্ব। আমাদের সব বিপদে ওঁরা পাশে থাকে। এপ্রিল মাস থেকে ওদের ৭৫০ টাকা করে বেতন বাড়ানো হচ্ছে।’ অপর দিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যেও ৭৫০ টাকা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপশি, ICDS হেল্পারদের জন্যেও মাসে ৫০০ টাকা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোটের মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন

ashakarmi2

রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে চুক্তিবদ্ধ গ্রুপ সি, ডি কর্মীদের ভাতা বাড়ানো হলেও, আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা নিয়ে কোনও ঘোষণা হয়নি। সেই কারণে, এদিন তাঁদের ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন