দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, গঙ্গার নীচ দিয়ে চালু হয়ে গেল মেট্রো

PM Modi: মাত্র আট মিনিটে যাত্রীরা পৌঁছে যাবেন হাওড়া থেকে এসপ্ল‌্যানেড। পাশাপাশি নিউ গড়িয়া-রুবির মধ্যে মেট্রো পরিষেবা এবং তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো সম্প্রসারণেরও সূচনা হচ্ছে মোদির হাতেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের ইতিহাস গড়ল কলকাতা মেট্রো। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসপ্ল্যানেড থেকে হাওড়া রুটের ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে টানেল। জোড়া সুড়ঙ্গ দিয়ে চলবে মেট্রো।গঙ্গার তলা দিয়ে জুড়ে গলে কলকাতা ও হাওড়া।

আরও পড়ুন: ৪২ আসনের প্রার্থী তালিকা প্রস্তুত বাম-কংগ্রেসের, সমঝোতার করেই ডায়মন্ড হারবারে থাকছে চমক!

modi1

মাত্র আট মিনিটে যাত্রীরা পৌঁছে যাবেন হাওড়া থেকে এসপ্ল‌্যানেড। পাশাপাশি নিউ গড়িয়া-রুবির মধ্যে মেট্রো পরিষেবা এবং তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো সম্প্রসারণেরও সূচনা হচ্ছে মোদির হাতেই। রেলমন্ত্রী থাকাকালীন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় কলকাতা ও শহরতলিকে জুড়তে এই সমস্ত মেট্রো প্রকল্পগুলোর কাজ শুরু করেন।

modi2

সেই প্রকল্পের উদ্বোধনে অবশ্য় উপস্থিত ছিলেন না মমতা। রাজ্যপাল সি ভি আনন্দকে পাশে নিয়েই গঙ্গার নিচের মেট্রোর উদ্বোধন করেন মোদি। নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে জমে উঠেছে ভিড়। মেট্রো স্টেশন চত্বর ঘুরে দেখে জনতার উদ্দেশে হাত নাড়লেন মোদি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, গঙ্গার নীচ দিয়ে চালু হয়ে গেল মেট্রো

metro 1

উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত ১.২৫ কিলোমিটার সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শহরের মেট্রো ক্ষেত্রে প্রায় ১১.৪৫ কিলোমিটার পথের সংযুক্তি ঘটবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন