লোকসভা নির্বাচন আসন্ন। বঙ্গ বিজেপি ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদ জেলায় একাধিক কর্মসূচি নিয়েছেন। গত সোমবার সেখানে দেওয়াল লিখনে যোগ দিয়েছিলেন তিনি। এরপর বাইক র্যালি ও জনসভায় উপস্থিত ছিলেন। মঙ্গলবার মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumdar)।

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই সাংগঠনিক বৈঠকে বসছে বিজেপি। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) মুর্শিদাবাদে বিশেষ সাংগঠনিক বৈঠক করেন। জেলা বিজেপির একাধিক নেতারা সেখানে উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে। গতকাল বাংলার শাসক দল তৃণমূলের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার জিয়াগঞ্জ ফুলতলা মোড় থেকে বাগডহর মোড় পর্যন্ত পদযাত্রা করেন। এরপর পদযাত্রা শেষে বাগডহর মোড়ে বিশাল জনসভায় বক্তৃতা রাখেন।

জনসভা থেকে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, ‘বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন জেতার পর পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ হওয়ার পরও আমরা প্রমাণ করে দিয়েছি, বিরোধী হিসেবে তৃণমূলের চোখে চোখ রেখে যদি কেউ লড়তে পারে তা সিপিএম বা কংগ্রেস নয় একমাত্র বিজেপি পারবে। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গ উল্টো দিকে যাচ্ছে।’ এছাড়াও নিজের বক্তব্যে তৃণমূলকে নিশানা করেণ তিনি।
মুর্শিদাবাদে একটানা কর্মসূচি, লোকসভার আগে সাংগঠনিক জেলা বৈঠকে Sukanta Majumdar

সোমবার জঙ্গিপুরে সাংগঠনিক জেলার অহিরণ পার্টি অফিস থেকে সাদিকপুর দুলাল কালীতলা মোড় অবধি বাইক র্যালিতে অংশ নেন বিজেপি সাংসদ। সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। ওই জনসভায় সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘তৃণমূলের সাংসদ দেখেছেন, সিপিএমের সাংসদ দেখেছেন। এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীকে বিজেপির সাংসদ উপহার দিন, আমি কথা দিচ্ছি এখানে সোনার বাংলা তৈরি হবে।’



