Sukanta Majumdar: দুবাইতে কাজের নামে প্রতারণা, সুকান্তর উদ্যোগে দেড় মাস পর ঘরে ফিরলেন বাংলার ১৫ শ্রমিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কাজের সূত্রে দুবাইয়ে গিয়ে আটকে পড়েছিলেন বাংলার ১৫ জন শ্রমিক। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে তাঁদের দেশে ফেরানো হল। বুধবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেশনে এসে পৌঁছায় ১০ জন। বাকি ৫ জন আজ দেশে ফিরবেন বলে জানা গিয়েছে। ঘরে ফেরার পর শ্রমিকরা সুকান্ত মজুমদারকে (BJP MP Sukanta Majumdar) ধন্যবাদ জানাতেও ভোলেননি।

Sukanta Majumdar: দুবাইতে কাজের নামে প্রতারণা, সুকান্তর উদ্যোগে দেড় মাস পর ঘরে ফিরলেন বাংলার ১৫ শ্রমিক

আরও পড়ুন: স্বামীজির বক্তব্যের ভুল ব্যখ্যা তৃণমূলের, বিস্ফোরক সুকান্ত

জানা গিয়েছে, গত ১ নভেম্বর রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোট ১৫ জনকে দুবাইতে (Dubai) কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁরা দুবাইতে পৌঁছান নভেম্বরের ৬ তারিখ। সেখানে গিয়ে তাঁরা বুঝতে পারেন অল্প পারিশ্রমিক দিয়ে অত্যাধিক কাজ করানো হচ্ছে। এমনকি যে কাজের জন্য নিয়ে আসা হয়েছিল তাও করানো হচ্ছে না। শ্রমিকদের অভিযোগ, কাজ করতে না চাইলে এবং দেশে ফিরে যেতে চাইলে তাঁদের আটকে রাখা হয়। এরপর একটি ভিডিও বার্তার মাধ্যমে তাঁরা পুরো বিষয়টি পরিবারকে জানায়।

Sukanta Majumdar: দুবাইতে কাজের নামে প্রতারণা, সুকান্তর উদ্যোগে দেড় মাস পর ঘরে ফিরলেন বাংলার ১৫ শ্রমিক
Sukanta Majumdar: দুবাইতে কাজের নামে প্রতারণা, সুকান্তর উদ্যোগে দেড় মাস পর ঘরে ফিরলেন বাংলার ১৫ শ্রমিক

পরিবারের তরফে সাহায্য চেয়ে ঘটনাটি জানানো হয় বিজেপি রাজ্য সভাপতি (BJP State President) সুকান্ত মজুমদারকে। বালুরঘাট সাংসদ তাঁদের সমাধান করার আশ্বাস দেন। দ্রুত দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করে তাঁকে বিষয়টি জানান। দুবাইতে আটকে থাকা শ্রমিকদের নামের তালিকা তুলে দেন বিদেশমন্ত্রীর হাতে। বুধবার ১০ জন শ্রমিক দেশে ফিরে আসেন। তাঁরা বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসে গঙ্গারামপুর স্টেশনে আসেন। গঙ্গারামপুর (Gangarampur) স্টেশনে তাঁদের মালা পরিয়ে স্বাগত জানান বিজেপি (BJP) নেতৃত্ব। বাকি ৫ জন আসবেন আজ অর্থাৎ বৃহস্পতিবার। সুকান্ত মজুমদারের এই সহায়তার জন্য ঘরে ফেরা শ্রমিকরা তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

দুবাইতে কাজের নামে প্রতারণা, সুকান্তর উদ্যোগে ঘরে ফিরলেন বাংলার ১৫ শ্রমিক

Sukanta Majumdar: দুবাইতে কাজের নামে প্রতারণা, সুকান্তর উদ্যোগে দেড় মাস পর ঘরে ফিরলেন বাংলার ১৫ শ্রমিক

এনিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘শ্রমিকদের নামের তালিকা বিদেশ মন্ত্রকের হাতে তুলে দেওয়া হয়েছিল। বিদেশ মন্ত্রকের তৎপরতায় সকলকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। এখনও পাঁচ জন আছেন যারা কাল ফিরবেন দেশে।’ এই ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়া, ‘কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া বিদেশ থেকে কাউকে ফেরানো সম্ভব নয়। দিল্লি গুজরাট থেকে তৃণমূল অনেকজনকেই ফিরিয়ে এনেছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন