Sukanta Majumder: স্বামীজির বক্তব্যের ভুল ব্যখ্যা তৃণমূলের, বিস্ফোরক সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের কর্মসূচি থেকে স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই অভিযোগ তুলে সুকান্তকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছিল তৃণমূল (TMC)। কিন্তু সোমবারের মধ্যে সুকান্ত নিজের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ না করায়, আজ, মঙ্গলবার রাজ্যজুড়ে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল যুব কংগ্রেস।

আরও পড়ুন: বাজপেয়ীর জন্ম শতবর্ষ, শ্রদ্ধার্ঘ্য সুকান্তর

sukanta1

এমনকি তৃণমূল এও দাবি করে যে অমিত শাহ রাজ্যে এসেছেন সুকান্তের (Sukanta Majumder) মন্তব্যকে ঢাকতে। এই সব নিয়ে যখন রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল তখনই রাজ্য বিজেপি সভাপতি তাঁর এক্স হ্যান্ডেলে বিবেকানন্দের(Swami Vivekananda) সেই বক্তব্য লিখে পোস্ট করেন। সেদিন ঠিক কি বলেছিলেন সুকান্ত?

sukanta2

তিনি বলেছিলেন, “বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক বাহক।ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা পথভ্রষ্ট হয়েছিল বামপন্থীদের দ্বারা। এখন দেখতে পাচ্ছেন না অল্প বিদ্যা ভয়ঙ্করী? গীতাপাঠের (Gita Reading) থেকে ফুটবল খেলা ভাল যাঁরা বলছেন, তাঁরা ওই বামপন্থী প্রোডাক্ট আর কী। এখন বাংলা সঠিক পথে যাবে। আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া।”

স্বামীজির বক্তব্যের ভুল ব্যখ্যা তৃণমূলের, বিস্ফোরক সুকান্ত

sukantaa3

এর পরেই আজ রাজ্য বিজেপি সভাপতি সোশ্যাল মিডিয়ায় বিবেকানন্দের সেই বক্তব্য পোস্ট করে তৃণমূল কে কটাক্ষ করে বলেছেন, বিবেকানন্দ এই সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে। আমি TMC বন্ধুদের বলতে চাই স্বামীজির বক্তব্যের ভুল ব্যখ্যা ও ভুয়ো প্রচার করা বন্ধ করুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত