Sukanta Majumdar: বাজপেয়ীর জন্ম শতবর্ষ, শ্রদ্ধার্ঘ্য সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কবি অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জন্ম শতবার্ষিকী। সেই উপলক্ষ্যে একাধিক জায়গায় আয়োজিত হয়েছিল শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান। আর জন্মদিনে দলের অন্যতম প্রবাদপ্রতিম নেতাকে শ্রদ্ধা জানালেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)

আরও পড়ুন: ধোপে টিকল না পুলিশের যুক্তি! অন্তর্বর্তী জামিন বাকি ৪ চাকরিপ্রার্থীর

১৯২৪ সালের ২৫শে ডিসেম্বর মধ্যপ্রদেশে জন্ম গ্রহণ করেন অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)। তিনি ছিলেন স্বাধীন ভারতের দশম প্রধানমন্ত্রী। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন কবি। সেই বাজপেয়ীর জন্মদিনকে কেন্দ্র করে আজ ড: শ্যামাপ্রসাদ মুখার্জী স্টাডি সার্কেল (প: ব:) আয়োজন করে একটি সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রাখেন বক্তব্যও।

বাজপেয়ীর জন্ম শতবর্ষ, শ্রদ্ধার্ঘ্য সুকান্তর

এই বিষয়ে সামাজিক মাধ্যমে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) লিখেছেন, “ড: শ্যামাপ্রসাদ মুখার্জী স্টাডি সার্কেল (প: ব:) আয়োজিত বিখ্যাত কবি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয়ের জন্মদিবস উপলক্ষ্যে আয়োজিত সম্মেলনে উপস্থিত আছি…”

বাজপেয়ীর জন্ম শতবর্ষ, শ্রদ্ধার্ঘ্য সুকান্তর

বাজপেয়ীর জন্ম শতবর্ষ, শ্রদ্ধার্ঘ্য সুকান্তর

এরপর আবার অটল বিহারী বাজপেয়ী জন্ম শতবর্ষ উদযাপন সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। এই প্রসংর তিনি লিখেছেন, “অটল বিহারী বাজপেয়ী জন্ম শতবর্ষ উদযাপন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয়ের ১০০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি সভায় উপস্থিত থাকতে পেরে আমি আপ্লুত…”

বাজপেয়ীর জন্ম শতবর্ষ, শ্রদ্ধার্ঘ্য সুকান্তর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন