গত বৃহস্পতিবার আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। গ্রেফতারির পরেই তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, জেল থেকেই সরকারি কাজকর্ম সামলাবেন। সেই অনুযায়ী রবিবার কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে বসেই প্রথম সরকারি নির্দেশ জারি করলেন অরবিন্দ কেজরীওয়াল। বলা যেতে পারে, দেশের ইতিহাসে এই ঘটনা শুধু বিরলই নয়, প্রথম।
আরও পড়ুন: সুজনকে প্রার্থী করে দমদমে সৌগতর জয় নিশ্চিত করল খোদ বামেরাই! কী বলছে রাজনীতির হাওয়া?
সূত্রের খবর, ইডি হেফাজত থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অরবিন্দ কেজরীওয়াল। রবিবার তিনি জলমন্ত্রককে একটি নির্দেশ দিয়েছেন এবং জলমন্ত্রী অতিশী মারলেনার কাছে একটি বার্তা পাঠিয়েছেন। আপের তরফে আগেই জানানো হয়েছিল, কোনও ভাবেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না কেজরীওয়াল।






