HomeTagsArvind Kejriwal

Arvind Kejriwal

রাজধানীতে ‘সলিল সমাধি’ কেজরির, ২৭ বছর বাদে দিল্লিতে গেরুয়া নিশান ওড়াল বিজেপি

যমুনার দূষণও কেজরির বিরুদ্ধে বড় অভিযোগ হয়ে দাঁড়িয়েছিল। দিল্লিবাসীকে স্বচ্ছ পানীয় জল দিতে ব্যর্থ হওয়ার অভিযোগও ছিল কেজরিওয়ালের বিরুদ্ধে। এছাড়া, শীতকালে দিল্লির দূষণ পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে, এবং ১০ বছর ক্ষমতায় থেকেও এ সমস্যার কোনো সমাধান দিতে পারেননি কেজরি।

দিল্লি বিধানসভা ভোটে কেজরীর ‘একলা চলো’ বার্তার পর কংগ্রেসের প্রস্তুতি তুঙ্গে

আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া অরবিন্দ কেজরীওয়ালের পরিবর্তে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আতিশী মার্লেনা। কেজরীওয়ালের দল ইতিমধ্যেই দুই দফায় ৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দিল্লি বিধানসভা ভোট ফেব্রুয়ারিতে হওয়ার কথা, ডিসেম্বরে ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হতে পারে।

নিজের উত্তরসূরী বেছে নিলেন কেজরিওয়াল, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন অতিশী মারলেনা। অরবিন্দ কেজরিওয়ালই অতশীকে বেছে নিয়েছেন। এতদিন পর্যন্ত দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসাবে অতিশী এবার দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

দিল্লিতে পা রেখেই কেজরির বাড়িতে মমতা, অরবিন্দ-জায়াকে দিলেন সাহস-ভরসা

দিল্লিতে পা রেখেই কেজরির বাড়িতে গেলেন তৃণমূলনেত্রী। দেখা করলেন অরবিন্দ-জায়া সুনিতা কেজরিওয়ালের সঙ্গে। কেজরিওয়ালের গোটা পরিবারের সঙ্গেই দেখা করেছেন মমতা। কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। মমতাকে সেখানে অভ্যর্থনা জানিয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা।

অস্বস্তি বাড়ল কেজরির, জেলবন্দির মেয়াদ ৮ আগস্ট পর্যন্ত

২৫ জুলাই পর্যন্ত তাঁকে জেলে থাকার নির্দেশ দিয়েছিল দিল্লির হাইকোর্ট। সেই সময়সীমা পুরোতেই এদিন ফের রাউস অ্যাভেনিউ কোর্টে শুরু হয় মামলা। জেল থেকেই ভিডিও কনফারেন্সে যোগ দেন আপ সুপ্রিমো। আগামী ৮ ই আগস্ট পর্যন্ত এই মেয়াদ বাড়ায় আদালত।

কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র! আপের নিশানায় বিজেপি

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা তিহাড় জেল কর্তৃপক্ষকে কেজরিওয়ালের স্বাস্থ্যের উপর নজর রাখার নির্দেশ জারি করতে বলে মুখ্য সচিবকে একটি চিঠি লেখেন। এরপর সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এরূপ অভিযোগ জানিয়েছে আম আদমি পার্টি। যদিও লেফটেন্যান্ট গভর্নরের অভিযোগ ছিল, দিল্লির মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে তাঁর ইনসুলিনের ডোজ নিচ্ছেন না। ফলে এ বিষয়ে জেল কর্তৃপক্ষকে তাঁর ওপর মনিটরিংয়ের নির্দেশ দেন এল জি সাক্সেনা।

কেজরির জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট, তবে আপাতত ঠিকানা তিহাড়েই

এই জামিনের পরও জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। অন্য একটি মামলায় সিবিআইয়ের হাতেও গ্রেফতার হয়েছেন তিনি। জানা গেছে আগামী ১৭ জুলাই সেই মামলারও শুনানি রয়েছে। তবে তার আগে মুক্তি পাচ্ছেন না আম আদমি পার্টির প্রধান।

Trending Now