অস্বস্তি বাড়ল কেজরির, জেলবন্দির মেয়াদ ৮ আগস্ট পর্যন্ত

২৫ জুলাই পর্যন্ত তাঁকে জেলে থাকার নির্দেশ দিয়েছিল দিল্লির হাইকোর্ট। সেই সময়সীমা ফুরোতেই এদিন ফের রাউস অ্যাভেনিউ কোর্টে শুরু হয় মামলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাড়ানো হলো আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজত। আপ নেতার আগামী ৮ আগস্ট পর্যন্ত তিহাড় জেলেই থাকার মেয়াদ বাড়ালো দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে পাওয়া জামিন অধরাই রয়ে গেল কেজরিওয়ালের।

গত ২১ মার্চ আবগারি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। তারপর দু সপ্তাহ পরেই তিহাড় জেলে পাঠানো হয় কেজরিকে। যদিও সুপ্রিম নির্দেশে লোকসভা নির্বাচনের আগে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। এরপর নির্বাচন শেষ হতেই ২ জুন ফের তাঁকে আত্মসমর্পণ করতে হয় জেলে। যদিও পরবর্তীকালে চলতি মাসেই ইডির গ্রেফতারি করা মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও জেল থেকে বের হতে পারেনি কেজরিওয়াল। জেলেই তাকে গ্রেফতার করে সিবিআই।

অস্বস্তি বাড়ল কেজরির, জেলবন্দির মেয়াদ ৮ আগস্ট পর্যন্ত

২৫ জুলাই পর্যন্ত তাঁকে জেলে থাকার নির্দেশ দিয়েছিল দিল্লির হাইকোর্ট। সেই সময়সীমা ফুরোতেই এদিন ফের রাউস অ্যাভেনিউ কোর্টে শুরু হয় মামলা। জেল থেকেই ভিডিও কনফারেন্সে যোগ দেন আপ সুপ্রিমো। আগামী ৮ ই আগস্ট পর্যন্ত এই মেয়াদ বাড়ায় আদালত।

অস্বস্তি বাড়ল কেজরির, জেলবন্দির মেয়াদ ৮ আগস্ট পর্যন্ত

কয়েকদিন আগেই আপ নেতৃত্ব অভিযোগ তুলে কেজরিওয়ালকে জেলে ঠিক মতো দেখাশোনা করা হচ্ছে না। এমনকি বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগও তোলা হয়। কেজরিওয়ালের শারীরিক অবস্থার অবনতির কথাও তুলে ধরে আম আদমি পার্টি। এই আবহে এর কেজিরর জেল হেফাজত বাড়ানো নিয়ে আপের দাবি এজেন্সি দিয়ে কেজরিওয়ালকে আটকে রাখার পরিকল্পনা করেছে কেন্দ্রের বিজেপি সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর