শীতকালে দিল্লির অবস্থা কী হয় তা হয়তো সকলেরই জানা। গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন রাজ্যে হাড় কাঁপুনি শীত। ঘন কুয়াশায় ঢেকেছে রাজধানী দিল্লি। ভোরের দিকে দৃশ্যমানতা শূন্য। বুধবারও পরিস্থিতি এক। যার ফলে আজ ভোরের ট্রেন ও বিমান পরিষেবা (Flight and Train Service in Delhi) ব্যাহত হয়েছে। নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয়েছে পরিষেবা। ফলস্বরূপ ভোগান্তির শিকার আমজনতা।



আরও পড়ুন: জানুয়ারির শেষেই বেহাল শীত, বাংলায় হলুদ সতর্কতা, কোন কোন জেলায় বৃষ্টি?
বুধবার (৩১ জানুয়ারি) দিল্লি বিমানবন্দর (Delhi Airport) একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, বিমান চলাচল বিঘ্নিত। যাত্রীরা প্রয়োজনে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরবর্তিত সূচি নির্দিষ্ট সময় জানানো হবে। জানা গিয়েছে, এদিন কমপক্ষে ৫০ টি বিমান নির্দিষ্ট সময়ের তুলনায় দেরিতে চলছে। জয়পুর, আহমেদাবাদ (Ahmedabad) সহ একাধিক বিমানের রুট পরিবর্তন করা হয়েছে। কুয়াশার কারণে কেবল আকাশপথে নয় সড়ক ও রেলপথের পরিষেবাও ব্যাহত হয়েছে।



বুধবার ভোরে দূরপাল্লার মালবাহী ট্রাক ও গাড়িগুলির যাতায়াতে সমস্যা হয়েছে। রেল সূত্রে খবর, আজ ২৩ টি ট্রেন দেরিতে চলছে। আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, আগামী কয়েকদিন দিল্লিতে কুয়াশা থাকবে। ভোরের দিকে দৃশ্যমানতা শূন্যে নেমে যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ স্বাভাবিক হবে। গত কয়েকদিন ধরে রাজধানীর আবহাওয়া এমনই রয়েছে।
ঘন কুয়াশায় ঢেকেছে শহর, দৃশ্যমান্যতা শূন্য, ব্যাহত ট্রেন-বিমান পরিষেবা

উত্তর ভারতের (North India) রাজ্যগুলিতে কুয়াশার হালকা শীত (Winter) বজায় থাকবে। থাকবে শৈত্যপ্রবাহ। দিল্লি ছাড়াও পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তর-পশ্চিম রাজস্থানের বিচ্ছিন্ন জায়গা কুয়াশাচ্ছন্ন থাকবে।







