টালবাহানা কাটিয়ে আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে

আগামী ২৭ জুলাই, শনিবার দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে গতকাল, বৃহস্পতিবার বিকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবার কথা ছিল মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টালবাহানা কাটিয়ে আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী! আগামী ২৭ জুলাই, শনিবার দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে গতকাল, বৃহস্পতিবার বিকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। কিন্তু বিশেষ কারণে গতকাল দিল্লি যেতে পারেননি তিনি। তবে সূত্রের খবর শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি কিছু সময়ের জন্য বৈঠকে থাকবে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, বাজেটে বৈষম্যের অভিযোগ তুলে নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, কর্নাটকের সিদ্ধারামাইয়া, হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখুর পাশাপাশি সিপিআইএম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ডিএমকে শাসিত তামিলনাড়ুর এমকে স্ট্যালিনও বৈঠকে যোগ দেবেন না। এদিকে, কংগ্রেস সহ বিরোধীরা যখন নীতি আয়োগ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ওই বৈঠকে যাওয়া নিয়ে উঠছে প্রশ্ন। যদিও মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, যেহেতু তিনি বৈঠকে থাকার কথা দিয়ে দিয়েছেন সেই কারণেই তিনি বৈঠকে কিছু সময়ের জন্য উপস্থিত থাকবে বলে জানা যাচ্ছে। তবে বৈঠক বয়কট নিয়ে ইন্ডিয়া জোটের সঙ্গে সেরকম কোন কথা হয়নি।

টালবাহানা কাটিয়ে আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে

নীতি আয়োগের বৈঠকে যোগদান ছাড়াও দিল্লিতে একাধিক কর্মসূচি ছিল মমতার। নবান্নের তরফে প্রধানমন্ত্রী দফতরের সঙ্গে যোগাযোগ করা হয় যাতে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আলাদা করে একটি বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও শুক্রবার দিল্লিতে তৃণমূলের দলীয় সাংসদদের সঙ্গে একটি বৈঠকে বসার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। দিল্লিতে একটি সর্বভারতীয় সাংবাদিক বৈঠকও করবেন মমতা। লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য নিয়ে সেখানে কথা বলতে পারেন তিনি। পাশাপাশি ইন্ডিয়া জোটের শরিকদের সাথেও দেখা করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টালবাহানা কাটিয়ে আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে

তবে, মুখ্যমন্ত্রীর এই দিল্লি যাওয়ার টালবাহানা নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে সিপিআইএম, তাঁরা বলেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেই দিল্লি যাত্রা করছেন। সেইসঙ্গে সেটিং এর রাজনীতি বলেও কটাক্ষ করেছে বিরোধী শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত