ফল প্রকাশের পরেই ‘রোডম্যাপ’! নতুন সরকারের লক্ষ্য ও অঙ্গীকার জানিয়ে পোস্ট হবু মুখ্যমন্ত্রীর

ভোটে জয়ের পর শুভেন্দু অধিকারীর সমাজমাধ্যম পোস্টে উঠে এল বিজেপি সরকারের লক্ষ্য—উন্নয়ন, নিরাপত্তা ও প্রতিশ্রুতি রক্ষার বার্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফল ঘোষণার পরের সকালেই রাজ্যের রাজনৈতিক আবহে নতুন বার্তা—সমাজমাধ্যমে পোস্ট করে বিজেপি সরকারের লক্ষ্য ও অঙ্গীকার স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। ভোটে বড় জয়ের পর কীভাবে এগোবে নতুন সরকার, তার প্রাথমিক রূপরেখা তুলে ধরে রাজ্যবাসীকে আশ্বস্ত করার চেষ্টা শাসকদলের শীর্ষ নেতৃত্বের।

মঙ্গলবার সকালে নিজের পোস্টে শুভেন্দু রাজ্যবাসীকে প্রণাম জানিয়ে লেখেন, উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ গড়াই নতুন সরকারের প্রধান লক্ষ্য। তিনি স্পষ্ট করেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দল বদ্ধপরিকর এবং সকলকে সঙ্গে নিয়েই এগোতে চায় বিজেপি। তাঁর কথায়, মানুষের সেবা করাই হবে সরকারের মূল অগ্রাধিকার।

যদিও এখনও মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবুও নতুন সরকারের চরিত্র নিয়ে ইঙ্গিত মিলছে কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্যে। প্রচারপর্বে একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে ছিলেন, পশ্চিমবঙ্গের মাটির মানুষকেই মুখ্যমন্ত্রী করা হবে। ‘ভূমিপুত্র’ এবং বাঙালি মুখ—এই বার্তাই সামনে রেখে এগোচ্ছে বিজেপি।

ফল প্রকাশের পরেই ‘রোডম্যাপ’! নতুন সরকারের লক্ষ্য ও অঙ্গীকার জানিয়ে পোস্ট হবু মুখ্যমন্ত্রীর

ফল প্রকাশের পরেই ‘রোডম্যাপ’! নতুন সরকারের লক্ষ্য ও অঙ্গীকার জানিয়ে পোস্ট হবু মুখ্যমন্ত্রীর
ফল প্রকাশের পরেই ‘রোডম্যাপ’! নতুন সরকারের লক্ষ্য ও অঙ্গীকার জানিয়ে পোস্ট হবু মুখ্যমন্ত্রীর

রাজ্যের রাজনীতিতে শুভেন্দুর গুরুত্বও নতুন করে আলোচনায়। পরপর দুই নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর তাঁর রাজনৈতিক অবস্থান আরও মজবুত হয়েছে। পাশাপাশি, সাংগঠনিক ভারসাম্য রক্ষা করতে শহুরে এবং বুদ্ধিজীবী মহলে গ্রহণযোগ্য মুখ হিসেবে শমীক ভট্টাচার্যের নামও উঠে আসছে।

এছাড়াও, উত্তরবঙ্গের উপর বাড়তি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত মিলেছে বিজেপির কৌশলে। সেই কারণে নতুন সরকারের নেতৃত্বে উত্তরবঙ্গের কোনও মুখকে সামনে আনা হতে পারে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

শুভেন্দু তাঁর পোস্টে এই জয়ের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি শুধু একটি রাজনৈতিক দলের জয় নয়, বরং ‘প্রত্যেক দেশপ্রেমিক মানুষের জয়’। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনিক কর্মীদের ভূমিকাকেও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর ভাষণে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। সেই সুরেই শুভেন্দুর বার্তা—নতুন সরকার কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত