West Bengal Politics

West Bengal Politics

বিশ্বকর্মাপুজোর দখল ঘিরে এবিভিপি-র দুই গোষ্ঠীর সংঘর্ষ, বর্ধমানের কলেজে শৌচালয়ে লুকোলেন অধ্যক্ষ!

বিশ্বকর্মাপুজোর আয়োজনের দায়িত্ব নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটিতে উত্তেজনা থেকে সংঘর্ষের অভিযোগ। অধ্যক্ষের ঘরে ভাঙচুর, পড়ুয়া আহত এবং কলেজ বন্ধের সিদ্ধান্ত ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

কালীঘাটে কৌশিকী অমাবস্যার পুজো, মন্দিরে মাটিতে বসে মাছের ভোগ খেলেন শুভেন্দু! আমিষ বিতর্কে দিলেন বার্তা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মাটিতে বসে মাছের ভোগ খেলেন শুভেন্দু অধিকারী। পুজো, আরতি ও ভোগ গ্রহণের পর বাগেশ্বর বাবাকে নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

মমতার সভায় অনুমতির কয়েক ঘণ্টার মধ্যেই সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ রাজ্যের!

মমতা বন্দ্যোপাধ্যায়ের মাহেশের সভায় সিঙ্গল বেঞ্চের অনুমতির কয়েক ঘণ্টার মধ্যেই ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। ব্যক্তিগত জমিতে রাজনৈতিক সভার অনুমতি নিয়ে উঠেছে প্রশ্ন।

‘শারদোৎসব’ লিখলে কমিউনিস্টদের স্টল নয়, ‘দুর্গাপূজা’ লিখতেই হবে! বিধানসভায় কড়া বার্তা শুভেন্দুর

দুর্গাপুজোর নাম ‘শারদোৎসব’ লেখা নিয়ে বিধানসভায় কড়া অবস্থান শুভেন্দু অধিকারীর। ‘দুর্গাপূজা’ না লিখলে কমিউনিস্টদের বইয়ের স্টল না দেওয়ার বার্তার পাশাপাশি সিপিএমের ৩৪ বছরের শাসন নিয়েও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

‘মার্ক্স-লেনিন-চে নিয়ে এত জ্ঞান, দুর্বল বিশ্ববিদ্যালয়ে যান’, বামেদের নিশানা শুভেন্দুর

বিশ্ববিদ্যালয় বদলি বিল নিয়ে বিধানসভায় বামেদের তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। মার্ক্স-লেনিন-চে নিয়ে কটাক্ষ করে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীদের নতুন প্রতিষ্ঠানে কাজ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর।

রক্ষাকবচ বাতিলের পরেই কালীঘাটে CID, অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্তসহায়ক সুমিত রায়

সুপ্রিম কোর্টে রক্ষাকবচ বাতিল হওয়ার পরই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID-এর অভিযান। সেখান থেকেই গ্রেফতার আপ্তসহায়ক সুমিত রায়।

পুলিশ ইনস্পেক্টরকে ধাক্কা, কলার ধরে শাসানি বিজেপি বিধায়ক রেখা পাত্রর! মারাত্মক অভিযোগ

সন্দেশখালিতে জমি নিয়ে বিবাদে বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে মারধর ও পুলিশ আধিকারিককে হেনস্থার অভিযোগ উঠেছে। ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক।

১০০ দিন পর নতুন সরকার নিয়ে মুখ খুললেন সৌরভ, রাজনীতি নিয়েও দিলেন বড় বার্তা

নতুন সরকারের ১০০ দিন পূর্তিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মূল্যায়ন ঘিরে চর্চা। রাজ্যে শিল্প-বিনিয়োগের প্রয়োজনীয়তা, সরকারের কাজ এবং রাজনীতিতে যোগ দেওয়া নিয়েও মুখ খুললেন মহারাজ।

‘ওই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে’, বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভকারীদের গ্রেফতারির নির্দেশ শুভেন্দুর

বাগেশ্বর বাবাকে ঘিরে বিতর্কের মধ্যেই ভবানীপুর থানার সামনে তাঁর ছবি পোড়ানোর ঘটনায় গ্রেফতারির নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভা থেকে দিলেন কড়া বার্তা।

হুগলিতে মমতার সভায় হাই কোর্টের অনুমতি, তবে মিছিল নয়! সময়-জমায়েতেও কড়া শর্ত

হুগলির মাহেশে ১১ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে মিছিল নিষিদ্ধ। ২ হাজার জমায়েত, সময়সীমা ও বক্তব্যে একাধিক শর্ত।

রেজিনগরে ৭০% সংখ্যালঘু ভোট, পুজোর আগেই উপনির্বাচনের রণকৌশল বিজেপির! বৈঠকে বড় সিদ্ধান্ত

রেজিনগর উপনির্বাচন ঘিরে বড় প্রস্তুতি বিজেপির। ৭০ শতাংশ সংখ্যালঘু ভোটারের এই কেন্দ্রে জয়ের রণকৌশল তৈরি করতে বহরমপুরে তিন ঘণ্টার বৈঠক।

ফের নন্দীগ্রামে মমতা? প্রার্থী হওয়ার ডাক বিদ্রোহীদের, প্রার্থী না দেওয়ার নব্য তৃণমূলের

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার ঘোষণা বিদ্রোহী তৃণমূলের।

আজ যাদবপুরে ‘গেরুয়া সম্মান যাত্রা’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর মিছিলে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

যাদবপুরে আজ ‘গেরুয়া সম্মান যাত্রা’। গোলপার্ক থেকে ৮বি পর্যন্ত মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিছিল ঘিরে বিকেল ৪টে থেকে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের চার গেট।

রেজিনগরে উপনির্বাচনের আগেই জোটের ডাক হুমায়ুনের, নিজের গড়েই কি হারার আশঙ্কা?

রেজিনগর উপনির্বাচনের আগে সুর বদল হুমায়ুন কবীরের। বিজেপিকে ঠেকাতে বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি। কিন্তু কংগ্রেস জানিয়ে দিয়েছে, রেজিনগরে তারা একাই লড়বে।

বাংলায় এসে বাঙালিকেই ‘ভণ্ড’! বাগেশ্বর বাবার মন্তব্যের প্রতিবাদে ভবানীপুর থানায় কংগ্রেসের অভিযোগ

দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের প্রতিবাদে এবার থানায় কংগ্রেস। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের, ‘পাখণ্ডী’ ও ‘গন্দা গন্দা কুকিং’ মন্তব্যের উল্লেখ করে পুলিশি পদক্ষেপের দাবি।

‘সারা বছর টাকা জমাই পুজোয় কব্জি ডুবিয়ে মাংস-ইলিশ খাব বলে’, আমিষ বিতর্কে অগ্নিমিত্রা

দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন অগ্নিমিত্রা পল। বাংলার দুর্গাপুজোর সংস্কৃতি অন্য রাজ্যের নবরাত্রির থেকে আলাদা বলে দাবি বিজেপি নেত্রীর।

মমতার কর্মসূচির আগে তৃণমূল নেতার বাড়িতে পুলিশি হানা! ছেলেকে না পেয়ে ‘প্রতিদিন আসব’ হুঁশিয়ারি

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুর কর্মসূচির আগে রিষড়ায় তৃণমূল নেতা জাহিদ হাসানের বাড়িতে আধা সামরিক বাহিনী নিয়ে পুলিশের অভিযান। ছেলে শাহিদকে না পেয়ে থানায় আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার অভিযোগ।

নন্দীগ্রামে ভোট ঘোষণা হতেই তৃণমূলে প্রতীক-যুদ্ধ! জোড়াফুল কার, কমিশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে দুই শিবির

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের দিন ঘোষণা হতেই তৃণমূলের প্রতীক নিয়ে নতুন করে সংঘাত। জোড়াফুল কার হাতে থাকবে, তা নিয়ে মুখোমুখি মমতা ও ঋতব্রতপন্থী শিবির। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

পুজোয় আমিষ নিয়ে বিতর্ক! ‘আমি মাছ ছাড়া কিছু খাই না’, নিজের অবস্থান জানালেন দিলীপ ঘোষ

দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই মুখ খুললেন দিলীপ ঘোষ। নিজের খাদ্যাভ্যাসের কথা জানিয়ে বললেন, কে কী খাবেন তা নিয়ে কোনও বাধ্যবাধকতা থাকা উচিত নয়।

সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ছবি ঘিরে তৃণমূল-সিপিএমের নিশানায় বিজেপি, জবাব শমীকের

দুর্গাপুজোর আগে রাজ্য সরকারের সংবাদপত্রের বিজ্ঞাপনে দুর্গার ১১ হাতের ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল ও সিপিএম বিজেপিকে নিশানা করলেও শমীক ভট্টাচার্য দাবি করেছেন, এটি বিজ্ঞাপন সংস্থার ভুল।

সংবাদপত্রের দফতরে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায় ইডি হানা

তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায় সোমবার সকাল থেকে ইডি তল্লাশি। সংবাদপত্রের দফতর ও দিল্লির পার্টি অফিসে আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গেরুয়া নিয়ে বিতর্কের আবহেই কলকাতায় ‘সম্মান যাত্রা’, গোলপার্ক থেকে যাদবপুরে মিছিল

গেরুয়া রংকে ঘিরে বিতর্কের আবহে ৯ সেপ্টেম্বর কলকাতায় ‘গেরুয়া সম্মান যাত্রা’। গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত মিছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অংশ নেবেন বলে জানানো হয়েছে।

‘বারে গিয়ে মদ্যপান নয়, ইচ্ছা দমন করুন’! শিক্ষকদের ‘আত্মনিয়ন্ত্রণের’ বার্তা বিজেপি বিধায়কের!

শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের আত্মনিয়ন্ত্রণের পরামর্শ দিলেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। ‘বারে গিয়ে মদ্যপান’ প্রসঙ্গ টেনে তাঁর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

‘গুপ্তা-জয়সবালেরা না থাকলে বাঙালির অস্তিত্ব থাকত না’! উত্তর কলকাতা প্রসঙ্গে শমীক উবাচ

১৯৪৬-এর দাঙ্গার প্রসঙ্গ টেনে উত্তর কলকাতার বাঙালি সমাজের অস্তিত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। তৃণমূল, কংগ্রেস ও সিপিএমের পাল্টা আক্রমণ।

‘ক্যাম্পাসে ঢুকব না, কিন্তু পুলিশকে ব্যবস্থা নিতে হবে’, যাদবপুর নিয়ে কড়া বার্তা শমীকের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম না করে কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ‘ক্যাম্পাসে ঢুকব না’ বলেও বিতর্কিত স্লোগান নিয়ে পুলিশের পদক্ষেপ দাবি করলেন তিনি।