Suvendu Adhikari

Suvendu Adhikari

প্রচারে বলেছিলেন, ভোটের দিনও একই সুর! ভবানীপুর নিয়ে ব্যাখ্যা, নন্দীগ্রাম নিয়ে অঙ্গীকার শুভেন্দুর

প্রচারের সময় ভবানীপুর না ছাড়ার কারণ জানিয়েছিলেন শুভেন্দু। নন্দীগ্রামে ভোটের দিন ফের সেই প্রসঙ্গ তুললেন তিনি। পাশাপাশি জানালেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত নন্দীগ্রামের ভোটার থাকবেন।

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত নন্দীগ্রামের ভোটার থাকব’, উপনির্বাচনে ভোট দিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনে ভোট দিয়ে নিজের রাজনৈতিক ঘাঁটির সঙ্গে সম্পর্কের কথা ফের স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। রেজিনগরে হুমায়ুন কবীরের গ্রেফতারি নিয়েও মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

চিকিৎসা-নথি প্রকাশ নিয়ে ৩ চিকিৎসককে আইনি নোটিস মমতার আইনজীবীর, অনুমতি ছাড়াই রিপোর্ট গেল কী ভাবে?

মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে তিন চিকিৎসককে আইনি নোটিস পাঠালেন তাঁর আইনজীবী অর্ক নাগ। রিপোর্ট প্রকাশের আগে অনুমতি নেওয়া হয়েছিল কি না, উঠল সেই প্রশ্ন।

নন্দীগ্রামে মমতার পা ভাঙেনি! ২০২১-এর চিকিৎসার নথি দেখিয়ে নতুন দাবি শুভেন্দুর, ভোটের পর তদন্ত

২০২১ সালের নন্দীগ্রাম নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে নতুন করে দাবি তুললেন শুভেন্দু অধিকারী। চিকিৎসার নথিতে ফ্র্যাকচার না থাকার কথা রয়েছে বলে দাবি তাঁর। নির্বাচন কমিশনের ২০২১ সালের নথিতে কী বলা হয়েছিল, আর ভোটের পর কী পদক্ষেপের ইঙ্গিত দিলেন শুভেন্দু?

‘আমি ভবানীপুর ছাড়লে আবার দাঁড়াত ও’! নন্দীগ্রাম না ছাড়ার বার্তা শুভেন্দুর, সংখ্যালঘুদেরও দিলেন ডাক

নন্দীগ্রামের উপনির্বাচনের প্রচারে গিয়ে ভবানীপুরের বিধায়ক থাকার সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে নন্দীগ্রামের ভোটার হিসেবে থেকে যাওয়ার বার্তা এবং সংখ্যালঘুদের সঙ্গে ‘বন্ধুত্বের’ আহ্বান জানালেন তিনি।

অষ্টমেই সাইকেল, ‘সবুজসাথী’র নাম বদলে ‘সারথি’! বাংলায় কারখানা হলে বিনামূল্যে জমির ঘোষণা শুভেন্দুর

‘সবুজসাথী’র নাম বদলে ‘সারথি’। আগামী শিক্ষাবর্ষ থেকে নবম নয়, অষ্টম শ্রেণিতে উঠলেই পড়ুয়ারা বিনামূল্যে সাইকেল পাবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

শুভেন্দুর ভাড়াবাড়িতে পুলিশি তল্লাশি-মামলা খারিজ! হাই কোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’-র কথা বলল পুলিশ

২০২৪ সালের লোকসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়াবাড়িতে পুলিশি তল্লাশি ঘিরে হওয়া মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতে পুলিশের রিপোর্টে বলা হয়েছে, তল্লাশিতে সন্দেহজনক কিছুই মেলেনি এবং ফাঁকা সিজ়ার লিস্ট তৈরি হয়েছিল।

বাংলায় ‘ভারত শক্তি সপ্তাহ’, শিল্প ও কর্মসংস্থানের বার্তা শুভেন্দুর; প্রশংসায় পেট্রোলিয়াম মন্ত্রী পুরী

কলকাতায় আগামী জানুয়ারিতে বসছে India Energy Week 2027। অশোকনগরে তেল উৎপাদন, হলদিয়া রিফাইনারি এবং নতুন বিনিয়োগ-কর্মসংস্থান নিয়ে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে বাংলার শিল্প সম্ভাবনার প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।

মুখ্যমন্ত্রীর ‘মৃত্যুকামনা’র পরই সুর বদল, এবার শুভেন্দুর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন

সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্রুত মৃত্যুর জন্য প্রার্থনার কথা বলে বিতর্কে হুমায়ুন কবীর। বিকেলেই সুর বদলে শুভেন্দুর দীর্ঘায়ু এবং প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা জানালেন তিনি।

সাধু-সন্তদের অপমান করলে জেল, গীতাপাঠের মঞ্চে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজি ইন্ডোরে ১১ হাজার কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে সাধু-সন্তদের অপমান নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর ঘটনাও তুললেন তিনি।

তিন কমিশনার এক ফ্রেমে, কিন্তু ১৪ আপত্তির প্রশ্নও আছে! এসআইআর নিয়ে শুভেন্দুর ‘ছবি’ বনাম কমিশনের নথি

তিন কমিশনারের একসঙ্গে বৈঠকের ছবি দেখিয়ে এসআইআর নিয়ে বিরোধীদের আক্রমণ করলেন শুভেন্দু। কিন্তু ১৪টি লিখিত আপত্তির দাবিও এখন বিতর্কের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলার ধর্মীয় ঐতিহ্য রক্ষায় বড় বার্তা শুভেন্দুর, UCC নিয়েও দিলেন সময়সীমার ইঙ্গিত

বাংলার ধর্মীয় ঐতিহ্য ও দুর্গাপুজোর পরম্পরা রক্ষার বার্তা শুভেন্দু অধিকারীর। রাম-শরদ কোঠারির নামে উদ্যোগ, ১০ কোটি গাছ এবং UCC নিয়েও বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী।

‘রাষ্ট্রপতির কাছে বিলই পৌঁছয়নি’! গুন্ডাদমন বিল নিয়ে ‘FAKE’ দাবি শুভেন্দুর, সামনে এল অন্য তথ্য

গুন্ডাদমন বিল নিয়ে রাতে সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতির কাছে বিল পৌঁছয়নি বলে দাবি মুখ্যমন্ত্রীর। অথচ এর আগেই বিল ফেরত পাঠানোর খবর প্রকাশিত হয়েছিল।

অগ্নিমিত্রা-শারদ্বতকে শুভেন্দুর ‘পরামর্শ’! আনন্দবাজারের খবরকে ‘ফেক নিউজ’ বলল মুখ্যমন্ত্রীর দফতর

অগ্নিমিত্রা পাল ও শারদ্বত মুখোপাধ্যায়কে দফতরে বসে কাজে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী—এই খবর নিয়ে তৈরি হল বিতর্ক। CMO এক্স পোস্টে খবরটিকে ‘Fake News’ বলে দাবি করেছে।

চলতি অর্থবর্ষেই ১ লক্ষ নিয়োগ, ৫৪ দফতরে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার

চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই ৫৪টি সরকারি দফতরে ১ লক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। পুলিশ ও স্কুলশিক্ষায় থাকবে বড় সংখ্যক পদ।

বাংলায় Eskuf Cough Syrup বিক্রি বন্ধ, মুখ্যমন্ত্রীর ‘Zero Tolerance’ বার্তার পরই সিদ্ধান্ত সংস্থার

দক্ষিণ দিনাজপুরে প্রায় ২ লক্ষ কফ সিরাপ ধ্বংসের পর মাদকবিরোধী অভিযানে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। এর মধ্যেই বাংলায় Eskuf বিক্রি বন্ধের লিখিত অঙ্গীকার Laborate-এর।

কনভয়ে হামলা, বুলেটপ্রুফ গাড়ি ভাঙচুরের এক বছর পর কোচবিহারে শুভেন্দু, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সফর

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কোচবিহারে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। যে জেলায় বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল, সেখানেই এবার প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

‘বাংলা বরবাদ হয়ে গিয়েছে’, নাবালিকা বিয়ে-মাদক নিয়ে কেন কাশ্মীরের প্রসঙ্গ টানলেন শুভেন্দু?

নাবালিকা বিয়ে ও মাদক নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাশ্মীরের প্রসঙ্গ টেনে সমাজ সংস্কারে জৈন সমাজকে এগিয়ে আসার আহ্বান তাঁর।

রাজ্যে ১৯৪ কিমি রাস্তার কাজে ₹১০৪২ কোটি! ৬ প্রকল্পে কেন্দ্রের অনুমোদন, বড় ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গে সড়ক উন্নয়নে বড় বরাদ্দ। CRIF প্রকল্পে ৬টি রাস্তার কাজে ১০৪২.৬২ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র। মোট ১৯৪ কিমির বেশি রাস্তার উন্নয়ন হবে।

‘মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন কি না’, নন্দীগ্রাম-রেজিনগরে সংখ্যালঘুদের বার্তা শুভেন্দুর

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে সরাসরি বার্তা শুভেন্দু অধিকারীর। ৬ অক্টোবরের ভোটকে তাঁদের ‘পরীক্ষা’ বললেন মুখ্যমন্ত্রী।

‘বিশ্বকর্মা পুজোয় নবান্নে আসুন, একসঙ্গে অঞ্জলি দিন’, বামেদের চ্যালেঞ্জ শুভেন্দুর

গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে বামেদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্বকর্মা পুজোর দিন নবান্নে এসে তাঁর সঙ্গে অঞ্জলি দেওয়ার আমন্ত্রণ জানিয়ে কমিউনিস্ট নেতাদের ‘পরিবর্তনের স্বাদ’ নেওয়ার চ্যালেঞ্জ দিলেন তিনি।

যুবশক্তি প্রকল্পে মেয়েরা কি বাদ? বেকারভাতা নিয়ে বড় আপডেট, কারা পাবেন ২-৩ হাজার টাকা

যুবশক্তি ভরসা কার্ডে মেয়েরা কি বেকারভাতা পাবেন? প্রকল্পের যোগ্যতা, ২-৩ হাজার টাকা সহায়তা ও আবেদন নিয়ে কী জানা যাচ্ছে, রইল বড় আপডেট।

বাংলায় ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিস, আরও ১০০-কে শোকজ! কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের

রাজ্যজুড়ে মাদ্রাসা সমীক্ষার পর ২৫২টি প্রতিষ্ঠানকে বন্ধের নোটিস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে, জবাব সন্তোষজনক না হলে হতে পারে পরবর্তী পদক্ষেপ।

‘টাকা বেশি লাগলে দেব, মোবাইল ফোন নয়’, একাদশ-দ্বাদশের পড়ুয়াদের নিয়ে রাইজিং মঞ্চে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার রাইজিং ভারত সামিটে পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। একাদশ-দ্বাদশের পড়ুয়াদের মোবাইল না দিয়ে পড়াশোনার প্রয়োজনীয় অন্য সরঞ্জাম দেওয়ার পক্ষে সওয়াল করলেন তিনি।

‘শারদোৎসব’ লিখলে কমিউনিস্টদের স্টল নয়, ‘দুর্গাপূজা’ লিখতেই হবে! বিধানসভায় কড়া বার্তা শুভেন্দুর

দুর্গাপুজোর নাম ‘শারদোৎসব’ লেখা নিয়ে বিধানসভায় কড়া অবস্থান শুভেন্দু অধিকারীর। ‘দুর্গাপূজা’ না লিখলে কমিউনিস্টদের বইয়ের স্টল না দেওয়ার বার্তার পাশাপাশি সিপিএমের ৩৪ বছরের শাসন নিয়েও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।