Viral News: “লুকিং ফর অ্যা রীল পার্টনার কাম গ্রুম…” একেমন বিয়ের বিজ্ঞপ্তি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখন ইনস্টাগ্রামে রীলের যুগ। যদিও ইনস্টাগ্রাম বললে ভুল হবে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব সমস্ত জায়গায় আজকাল রীলের রমরমা। আপনি যদি রীল না করেন বা করতে না জানেন আপনাকে পিছিয়ে পরতে হবে। এমনকি বিয়ের জন্য পাত্র কিংবা পাত্রীও খুজে পাবেন না! সম্প্রতি এমনই এক খবর সামনে এলো।

আরও পড়ুনঃ টলিপাড়ায় যেন বিপদ পিছু ছাড়ছে না! গুরুতর অসুস্থ অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা

সম্প্রতি রিয়া নামক এক ইনফ্লুয়েন্সার তার বিয়ের জন্য পাত্র খোঁজার বিজ্ঞাপন দিয়েছেন। যা দেখে রীতিমত হকচকিয়ে যাওয়ার মত ব্যাপার। বিজ্ঞাপনে লেখা ছিল ” আমার নাম রিয়া। আমি আমার জন্য একজন পাত্র খুজ্জি যে রীলেও পারদর্শী হবে। এবং যেন ক্যামেরা দেখে লজ্জা না পায় এবং আমার সাথে রোমান্টিক ভাবে রীল বানাতে সক্ষম হয়।”

1

তিনি আরও বলেন, “ট্রেন্ডিং মিউজিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যেমন ‘ময়ে ময়ে’। এবং তিনি যেন কোন যৌথ পরিবারের সন্তান না হন। এবং যোগাযোগ করার আগে অবশ্যই অ্যামাজন মিনি টিভিতে হাফ লাভ হাফ অ্যারেঞ্জ দেখে আসবেন। এবং তাকে অবশ্যই রীল এডিট করার ক্ষমতা রাখতে হবে।”

“লুকিং ফর অ্যা রীল পার্টনার কাম গ্রুম…” অবাক সাধারন মানুষ

2 15

মহিলার এই বিজ্ঞাপন দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। অনেকে আবার চুটিয়ে সমালোচনা করেছেন তার। অনেকের মতে এ হল একেবারে বিনামুল্যে এডিটর খোঁজার কৌশল। অনেকে আবার পাত্র না খুজে এডিটর কিংবা ম্যানেজার খোঁজার পরামর্শ দিয়েছেন। ইতিহাসের পাতায় হয়ত প্রথমবার এরকম কোন বিজ্ঞাপন দেখতে পাওয়া গেল। যা সত্যিই মনে রাখার মত। তবে রিয়া কি তার মনের মত জীবনসঙ্গী খুজে পেলেন? তা এখনও জানা সম্ভব হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন