Tollywood: টলিপাড়ায় যেন বিপদ পিছু ছাড়ছে না! গুরুতর অসুস্থ অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিপাড়ায় একের পর এক তারকার অসুস্থতার খবর সামনে আসছে। কিছুদিন আগেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রুবেল, দুর্ঘটনার খবর সামনে এসেছিল অভিনেতা ইন্দ্রজিৎ এর। এবার শোনা যাচ্ছে গুরুতর অসুস্থ সায়ন্তনী গুহঠাকুরতা। কী হয়েছে অভিনেত্রীর? এখন কেমন আছেন?

আরও পড়ুনঃ পুজোর আমেজ না কাটতেই হাজির রিপোর্ট কার্ড, মহালয়ার TRP-তে বাজিমাত কোয়েলের

সারা পুজো খুব মজা এবং হইহই করে কাটিয়েছেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ করেই দশমীর দিন বিজয়া সেরে অসুস্থ হয়ে পরেন তিনি। জ্বর হয় অভিনেত্রীর। নিজের সামাজিক মাধ্যম থেকেই তিনি সেটি তার অনুরাগীদের জানান। হাসপাতালের বেড থেকে তিনি একটি ছবি পোস্ট করেন। ছবিটি তার হাতের। হাতে স্যালাইন। এই ছবি সামাজিক মাধ্যমে আসতেই চিন্তিত হয়ে পরেন অনুরাগীরা।

FB IMG 1682603063015

এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে আগামী বৃহস্পতিবার থেকে তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। অভিনেত্রী জানিয়েছেন তিনি ডেঙ্গু আক্রান্ত। ডেঙ্গু রিপোর্টে পজেটিভ এসেছে। এখন অবস্থা কিছুটা ভাল থাকলেও। জ্বর আসছে যাচ্ছে। তার সাথে মাথা এবং গায়ে যন্ত্রণা ছাড়াও ডেঙ্গুর বাকি সব উপসর্গ গুলো হালকা রয়েছে।

টলিপাড়ায় যেন বিপদ পিছু ছাড়ছে না! ডেঙ্গু আক্রান্ত আরও এক অভিনেত্রী

2 14

কিন্তু ওষুধ প্রয়োগ করেও জ্বর কমছেনা। ফলে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। জ্বর কমানোর জন্য ডাক্তারটা ওষুধ বাদেও ব্যবহার করছেন ইঞ্জেকশন। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না অভিনেত্রী। জ্বর না কমা অবধি তাকে হাসাপাতালেই থাকতে হবে। এমনকি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। কারন ডেঙ্গু অনেকটা দুর্বল করে দেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর