নজরবন্দি ব্যুরো: এই তো সবে উমা বিদায় হল। পুজোর রেশ এখনও কাটেনি। অনেক স্টুডিওতে এখনও তালা ঝুলছে। এসবের মধ্যেই সাপ্তাহিক রিপোর্ট কার্ড হাজির। এবারে কেবল সিরিয়াল নয়, কোন চ্যানেলের মহালয়ার অনুষ্ঠান কাকে টেক্কা দিল সেদিকেও নজর ছিলেন সকলের। রিপোর্ট কার্ড বলছে সবার থেকে এগিয়ে রয়েছে ইন্ডাস্ট্রির অভিজ্ঞ অভিনেত্রী কোয়েল মল্লিক। অন্যান্যদের পিছনে ফেলে সেরা স্টার জলসার ‘যা দেবী সর্বভূতেষু’।
আরও পড়ুন: কার্নিভালের জেরে আজ শহরে বন্ধ একাধিক রাস্তা, কোন পথে ফিরবেন বাড়ি? জেনে নিন…


টিআরপির সাপ্তাহিক ফলাফল বলছে, স্টার জলসার মহালয়ার অনুষ্ঠান দর্শকদের অধিক পছন্দ হয়েছে। স্বামী নিসপাল সিং রানের প্রযোজনায় তৈরি ‘যা দেবী সর্বভূতেষু’-তে মহিষাসুরমর্দিনী রূপে দেখা গিয়েছে কোয়েল মল্লিককে। বেশ কয়েক বছর পর ছোট পর্দায় দুর্গা রূপে ফিরলেন তিনি। স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানের টিআরপি ৫.৫৮। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার মহালয়ার অনুষ্ঠান ‘নবপত্রিকায় দেবীবরণ’।

জগদ্ধাত্রী’ ধারাবাহিকের নাম চরিত্র জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক ধরা দিয়েছিলেন মহিষাসুরমর্দিনী রূপে। এছাড়াও ছিলেন শ্রুতি দাস, শ্বেতা ভট্টাচার্য, দিতিপ্রিয়া রায়। রিপোর্ট কার্ডে জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের ঝুলিতে গিয়েছে ৪.২৬ নম্বর। স্টার জলসা ও জি বাংলার মধ্যে ফারাক প্রায় ১.৩২ নম্বরের। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে, অভিজ্ঞতার কাছে মাত খেয়ে গেলেন নবাগতা অঙ্কিতা।



অন্যদিকে, কালারস বাংলা এবছরের জন্য কোনও আলাদা করে অনুষ্ঠান করেনি। গত দু বছরের পুরনো মহালয়াকে মিশিয়ে সম্প্রচার করেছে। সেখানে দেখা গিয়েছে কোয়েল মল্লিক ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। সেই অনুষ্ঠান পেয়েছে ০.৪৮ নম্বর। এছাড়া সোনি আটের মহালয়ার অনুষ্ঠানের প্রাপ্ত নম্বর মাত্র ০.৩৫।
পুজোর আমেজ না কাটতেই হাজির রিপোর্ট কার্ড, মহালয়ার TRP-তে বাজিমাত কোয়েলের








