Durga Puja Carnival: কার্নিভালের জেরে আজ শহরে বন্ধ একাধিক রাস্তা, কোন পথে ফিরবেন বাড়ি? জেনে নিন…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: খাতা কলমে পুজো শেষ হলেও এখনও বাকি আছে দুর্গাপুজোর কার্নিভাল। আর এই কার্নিভালকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকেই সাজো সাজো রব রেড রোডে। আজ, শুক্রবার রেড রোডে প্রতিমা নিয়ে হাজির হবেন শহরের নামী নামী পুজোর উদ্যোক্তারা। শুধু তাই নয়, কার্নিভালকে ঘিরে রেড রোডের পাশাপাশি শহরের একাধিক রাস্তায় আজ সারা দিন যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: Mahua Moitra: কমিটির ডাকে ৩১ তারিখ যেতে পারছেন না সাংসদ, এথিক্স কমিটিকে চিঠি লিখলেন মহুয়া

কিন্তু যান নিয়ন্ত্রণ করলেও কার্নিভালের জেরে বন্ধ থাকবে শহরের একাধিক রাস্তা। যার ফলে সমস্যায় পড়তে পারেন অফিস ফেরত যাত্রী বা নিত্যযাত্রীরা। প্রতিদিনের তুলনায় রাজপথে অতিরিক্ত বাস, ওদিকে মেট্রো-ট্রেন চললেও বাড়ি ফেরার পথে নানান সমস্যার সম্মুখীন হতে চলেছেন নিত্যযাত্রীরা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

কার্নিভালের জেরে আজ শহরে বন্ধ একাধিক রাস্তা, কোন পথে ফিরবেন বাড়ি, জানুন বিস্তারিত 

তাহলে কোন পথে ফিরবেন বাড়ি? যানজট এড়াতে কোন পথে সহজেই গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন জানেন কি? পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত খিদিরপুর রোডের হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত কার্নিভালে অংশ নেওয়া গাড়ি ছাড়া সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। সেক্ষেত্রে এজেসি বোস রোডের এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোডে সমস্ত ধরনের পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

কার্নিভালের জেরে আজ শহরে বন্ধ একাধিক রাস্তা, কোন পথে ফিরবেন বাড়ি, জানুন বিস্তারিত 

অন্যদিকে, দুপুর থেকে বন্ধ করে দেওয়া হবে এজেসি বোস রোড ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোডের রাস্তাও। অর্থাৎ অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে রেড রোড, লাভার্স লেন, ক্যুইন্স ওয়ে, পলাশি গেট, এসপ্ল্যানেডে। তবে পুলিশের অনুমতি সাপেক্ষে স্টিকার দেওয়া গাড়ি মেয়ো রোডে পশ্চিম দিক দিয়ে যাতায়াত করতে পারবেন বলে জানা যাচ্ছে।

কার্নিভালের জেরে আজ শহরে বন্ধ একাধিক রাস্তা, কোন পথে ফিরবেন বাড়ি, জানুন বিস্তারিত 

কার্নিভালের জেরে আজ শহরে বন্ধ একাধিক রাস্তা, কোন পথে ফিরবেন বাড়ি, জানুন বিস্তারিত 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত