সমাজ যত আধুনিকতার দিকে এগোচ্ছে ততই বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। সম্পর্কগুলো কেমন যেন আজ আছে তো কাল নেই। কারণ সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে আধুনিক সমাজের সম্পর্কগুলিও। আর তারই ছোঁয়া লাগছে নতুন প্রজন্মের গায়ে। এই যুব সমাজের ধারণা, বিয়ের চেয়ে সম্পর্কের নামে সহবাস অনেক বেশি গ্রহণ যোগ্য। যার প্রমান পাওয়া গিয়েছে একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের (Dating App) করা সমীক্ষার মাধ্যমে।
আরও পড়ুনঃ এবার চুমু খেলেই ঝরবে মেদ, কিন্তু দিনে কতবার ঠোঁটে ঠোঁট রাখবেন?


সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী, ৩০ বছরের কম বয়সি পুরুষ-মহিলাদের মধ্যে ৬৩ শতাংশ সঙ্গীর সঙ্গে সহবাসে আগ্রহী। কারণ তাদের দাবি ভবিষ্যতের বিবাহিত সম্পর্ক সুন্দর রাখতে একে অপরকে বুঝতে গেলে আগে থেকে সহবাস করা খুব গুরুত্বপূর্ন। আর এদের মধ্যে ২৮ শতাংশ মানুষের ধারণা সহবাসের চেয়ে বিয়ে করা অনেক ভালো। তবে ৩০ বছরের বেশি বয়সি পুরুষ-মহিলাদের মধ্যে ৫৫ শতাংশ আবার বিয়েতে আগ্রহী।

অন্যদিকে ৭৪.৬ শতাংশ ব্যক্তির মতে, বিবাহের পর বিচ্ছেদ হলে অনেক আইনি জটিলতার মুখে পড়তে হয়। কিন্তু বিয়ের সম্পর্কে না জড়িয়ে সহবাস করলে এই আইনি টানাপড়নের সম্মুখীন হতে হয় না। তবে সহবাস নিয়ে একটি প্রচলিত ধারণা, এটি নিছকই যৌনতার উদযাপন। এই ধারণা যে একেবারেই ভুল নয় তা স্পষ্ট করে দিয়েছেন সমীক্ষায় অংশগ্রহণকারী পুরুষ-মহিলারা। এদিকে ৭০.৫ শতাংশ ব্যক্তিই জানাচ্ছেন, যে শুধু শারীরিক চাহিদা নয় বরং অনেক ক্ষেত্রে ভালোবাসা দিয়ে দুজনে একসঙ্গে থাকার ইচ্ছেই অনেক বেশি আবেগপ্রবণ।
বিয়ে নয় যৌনতাতে বেশি আগ্রহী নতুন প্রজন্ম, কিন্তু কেন এই চিন্তাভাবনা?

তবে বর্তমানের এই সমীক্ষায় উঠে আসা তথ্য বলছে, ভালোবাসা নয়, যৌনতাই এখানে প্রথম অগ্রাধিকার। নব প্রজন্ম সহবাস সম্পর্কের একটি নতুন নাম দিয়েছে, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’। তবে অনেকেই নিশ্চিত নন যে, একদিনের সহবাস তাঁদের প্রয়োজন কিনা। কারণ পছন্দ না হলে সহবাস শেষ, তার সঙ্গে সঙ্গে সম্পর্কও শেষ। অর্থাৎ, একেবারে বোঝা-মুক্ত থাকা। কোনও অতিরিক্ত দায়ভার ছাড়াই ওয়ান-নাইট স্ট্যান্ড বেছে নিচ্ছেন নতুন প্রজন্মের বহু মানুষ।









