Marriage Rituals: অল্প বাজেটে তত্ত্বের ডালিতে তাক লাগাতে পারেন, বেছে নিন এই ৩ ট্রেন্ডিং শাড়ি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিয়ের মরশুম প্রায় চলে এসেছে। ইতিমধ্যেই কেনাকাটাও হয়তো চলছে শেষ পর্যায়ের। কারও কারও এখনও অনেক কিছুই কেনাকাটা বাকি। বিয়ের অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ জিনিস হল তত্ত্ব। দুই পক্ষের তরফেই এটি আদান প্রদান হয়, যার জন্য খরচও বেশ হয়। তবে এক্ষেত্রে কিছু ট্রেন্ডিং শাড়ি বেছে নিতে পারেন যার ফলে খরচ অনেকটাই কমতে পারে।

আরও পড়ুন: পুরনো শাড়ি থাকবে ঝাঁ চকচকে, পয়সা খরচ না করে মেনে চলুন কয়েকটি ঘরোয়া টিপস

বিয়ে মানেই বেনারসি। এমন অনেকেই আছেন যারা তত্ত্বেও বেনারসি দেয়। আপনার ক্ষেত্রেও কি তাই। তবে আপনি চাইলে আলাদা কিছু করতেই পারেন।‌ ট্রেন্ডিং শাড়ি বেছে নিন। এগুলি তত্ত্বের ডালিতে সাজিয়ে দিলে দেখতে তো ভালো লাগবেই, একইসঙ্গে বাজেট নিয়েও বিশেষ চিন্তা করতে হবে না।

অল্প বাজেটে তত্ত্বের ডালিতে তাক লাগাতে পারেন, বেছে নিন এই ৩ ট্রেন্ডিং শাড়ি

তসরের শাড়ি
খাঁটি তসরের দাম একটু বেশি। তবে নববধূকে এই ধরণের শাড়িতে বেশ মানায়। বিয়ের পরের দিন সকালে লাল-সাদা কিংবা লাল-হলুদ শাড়ি সঙ্গে লাল ব্লাউজ বেশ মানানসই হবে। অলংকার হিসেবে অবশ্যই সোনার গয়না পরতে ভুলবেন না।

অল্প বাজেটে তত্ত্বের ডালিতে তাক লাগাতে পারেন, বেছে নিন এই ৩ ট্রেন্ডিং শাড়ি

অরগ্যাঞ্জা শাড়ি
আজকালকার সময় অরগ্যাঞ্জা শাড়ি বেশ ট্রেন্ডিং হয়ে উঠেছে। বাজেট ফ্রেন্ডলি এই শাড়ি দেখতেও বেশ সুন্দর। আপনি এমব্রয়ডারি কাজ করা শাড়ি নিতে পারেন। যাদের নতুন বিয়ে হয়েছে তারা আধুনিকতার ছোঁয়া রেখেই এই ধরণের শাড়িতে সেজে উঠতে পারেন। সুতোর কাজ করা নয়তো ফ্লোরাল অরগ্যাঞ্জা শাড়ি বেছে নিতে পারেন।

অল্প বাজেটে তত্ত্বের ডালিতে তাক লাগাতে পারেন, বেছে নিন এই ৩ ট্রেন্ডিং শাড়ি

অল্প বাজেটে তত্ত্বের ডালিতে তাক লাগাতে পারেন, বেছে নিন এই ৩ ট্রেন্ডিং শাড়ি

জামদানি শাড়ি
বিয়ের জন্য তত্ত্বের ডালি সাজাচ্ছেন যখন সেখানে একটা জামদানি শাড়ি রাখতেই পারেন। বাঙালির বিয়ের ফ্যাশনে এই শাড়ির রমরমা রয়েছে। বাজেটের মধ্যে কিনতে পারেন মসলিন জামদানি, সিল্ক বা সুতির জামদানি।

অল্প বাজেটে তত্ত্বের ডালিতে তাক লাগাতে পারেন, বেছে নিন এই ৩ ট্রেন্ডিং শাড়ি
অল্প বাজেটে তত্ত্বের ডালিতে তাক লাগাতে পারেন, বেছে নিন এই ৩ ট্রেন্ডিং শাড়ি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন