Deepfake: ডিপফেকের শিকার এবার আলিয়াও, উদ্বেগ বাড়াচ্ছে এই নতুন AI টেকনোলজি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ডিপফেক টেকনোলজি ব্যবহার করে বিকৃত করা হয়েছিল ক্যাটরিনা, রশ্মিকার ছবি। এবার এই ডিপফেকের শিকার হলেন আলিয়া। এবার আলিয়ার ছবিও বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হল। যেই ভাবে দিনদিন ডিপফেকের রমরমা বাড়ছে তাতে উদ্বেগ বাড়ছে সমাজে। রক্ষা পাচ্ছে না সেলিব্রিটিরা। সাধারন মানুষ এর থেকে বাঁচবে কীকরে?

আরও পড়ুনঃ “আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা রণবীর” জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ মহেশ, নীতু

সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি খোলামেলা পোশাক পরে আলিয়া আপত্তিকর অঙ্গভঙ্গি করছে। যদিও ভিডিও দেখেই কারোর বুজতে বাকি নেই এ ডিপফেকের কারসাজি। তবে এই ভিডিও সামনে আসা মাত্রই রেগে আগুন হয়ে গিয়েছে আলিয়া অনুরাগীরা। তবে এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী।

1 118

এর আগে এই ডিপফেকের শিকার হয়েছিলেন রশ্মিকা। এই মাসের শুরুর দিকেই সমাজমাধ্যমে অভিনেত্রীর একটি আপত্তিকর ভিডিও সামনে আসে। যেখানে দেখা যাচ্ছিল লিফট থেকে বেরিয়ে তিনি আপত্তিকর অঙ্গিভঙ্গি করছে। যদিও ভিডিও দেখেই অনুরাগীরা বুঝতে পেরেছিল সেটি ডিপফেকের কারসাজি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল স্বয়ং অমিতাভ বচ্চন।

ডিপফেকের শিকার এবার আলিয়াও, ভীত সাধারন মানুষ 

2 88

রশ্মিকার ভিডিও সামনে আসার পর থেকেই একে একে কাজল, ক্যাটরিনা আরও বহু অভিনেত্রীর ভিডিও সামনে আসছে। এই ঘটনার ভীত সাধারন মানুষও। ফলে সকলেই আর্জি জানিয়েছেন এই ঘটনার যাতে কোন আইনি ব্যবস্থা নেওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর