নজরবন্দি ব্যুরোঃ ২০২২ সালে চার হাত এক হয় মহেশকন্যা আলিয়া ভাট এবং রানবীর কাপুরের। তবে তাদের বিয়ের আগে রণবীর এবং মহেশ ভাটের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাদের সম্পর্কের তিক্ততা বহুবার প্রকাশ্যে এসেছে। এমনকি বহুবার মহেশ রণবীরকে লেডিসম্যান হিসেবে ও আখ্যা দিয়েছেন। তবে জামাই হবার পর একেবারে ভোল পাল্টে ফেলেন মহেশ। অভিনেতার প্রশংসার পঞ্চমুখ মহেশ ভাট থেকে শুরু করে নীতু।
আরও পড়ুনঃ নয় মাসেও শুটিং নিয়ে ব্যস্ত শুভশ্রী, কবে পৃথিবীর আলো দেখবে দ্বিতীয় সন্তান?


সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে উপস্থিত ছিলেন রণবীর এবং তার শশুরবাড়ি পরিবার। সেখানে মহেশ ভাটকে বলতে শোনা যায়। রণবীর আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অভিনেতা, এমনকি সেই মন চাই তিনি রণবীরকে শ্রেষ্ঠ বাবার উপাধি ও দেন। তবে শুধু মহেশ নীতুও জামাইয়ের প্রশংসা করতে পিছপা হয় না।

নিতু বলেন, রানবীর যেভাবে রাহাকে ভালোবাসে, তেমনভাবে তার মাও হয়তো তাকে ভালবাসতে পারবে না। শশুর শাশুড়ির মুখে এরকম প্রশংসা শুনে স্বাভাবিকভাবে আবেগঘন হয়ে পড়েন অভিনেতা। এমনকি রণবীরের চোখে জল ও লক্ষ্য করা যায়।
“আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা রণবীর” আবেগঘন রনবীর



কেবলমাত্র মহেশ কিংবা নীতু নয়, আলিয়ার মুখেও রণবীরের প্রশংসা শোনা গিয়েছে বারংবার। মেয়ের রাহার জন্য অভিনেতা প্রাণপাতও করতে পারেন। অভিনয়ের ব্যস্ততার মাঝেও মেয়ের জন্য তিনি ঠিক সময় বের করেন। সম্প্রতি অভিনেতার নতুন সিনেমা অ্যানিম্যাল বের হবে, ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। যার ট্রেলার ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে।








