পরিযায়ী শ্রমিকরা বাংলার সম্পদ! কর্মীদের দক্ষতাকে কাজে লাগানোর অনুরোধ মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের পরিযায়ী শ্রমিকরা আমাদের সম্পদ। কর্মীদের বাংলায় ফিরিয়ে এনে তাঁদের দক্ষতাকে কাজে লাগান। সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরের ধন ধান্য প্রেক্ষাগৃহে ‘রিয়েল এস্টেট কনভেনশন’-এ নির্মাণ সংস্থাগুলিকে এমনটাই বার্তা দিলেন।

আরও পড়ুন: Durga Puja 23: কোন মণ্ডপে ভিড়, কোথায় কত লাইন, ঠাকুর দেখা হবে এবার সহজ, চালু হচ্ছে অ্যাপ

জানা গিয়েছে, আজ, সোমবার আলিপুরের ধন ধান্য প্রেক্ষাগৃহে ‘রিয়েল এস্টেট কনভেনশন’-এ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকে ভার্চুয়ালি পুরুলিয়ার রঘুনাথপুরের জঙ্গলসুন্দরী শিল্পতালুকে ৭৫০ কোটি টাকার সিমেন্ট কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অনুরোধ জানান যে, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে তাঁদের বাংলাতেই কাজে লাগান।

পরিযায়ী শ্রমিকরা বাংলার সম্পদ, কর্মীদের রাজ্যে ফিরিয়ে আনার অনুরোধ মুখ্যমন্ত্রীর
পরিযায়ী শ্রমিকরা বাংলার সম্পদ, কর্মীদের রাজ্যে ফিরিয়ে আনার অনুরোধ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, করোনাকাল থেকেই ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন বাংলার অসংখ্য কর্মী। সেখানে থেকে কাজ করলেও তাঁদের সুরক্ষাব্যবস্থা ঠিকমতো না থাকায় অনেকেরই মৃত্যু ঘটছে। সম্প্রতি এমন অনেক ঘটনাই প্রকাশ্যে এসেছে। যা নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। তাই এবার এই সমস্ত ঘটনা রুখতে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে তাঁদের কাজ দিতে তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিযায়ী শ্রমিকরা বাংলার সম্পদ, কর্মীদের রাজ্যে ফিরিয়ে আনার অনুরোধ মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার কর্মীরা আমাদের সম্পদ। মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুরের ছেলেরা ভাল নির্মাণ করে। সেই জন্যই তো তাঁদের অন্যত্র নিয়ে যাওয়া হয় কাজের জন্য। কিন্তু সেখানে অর্থ মিললেও তাঁদের কোনও নিরাপত্তা নেই। আমি বলব, এবার রাজ্যের কর্মীদের ফিরিয়ে এনে বাংলায় কাজে লাগানোর ব্যবস্থা করুন।”

পরিযায়ী শ্রমিকরা বাংলার সম্পদ, কর্মীদের রাজ্যে ফিরিয়ে আনার অনুরোধ মুখ্যমন্ত্রীর

পরিযায়ী শ্রমিকরা বাংলার সম্পদ, কর্মীদের রাজ্যে ফিরিয়ে আনার অনুরোধ মুখ্যমন্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত