Durga Puja 23: কোন মণ্ডপে ভিড়, কোথায় কত লাইন, ঠাকুর দেখা হবে এবার সহজ, চালু হচ্ছে অ্যাপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুর্গা পুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শহর তথা রাজ্যের বড় বড় পুজোগুলির প্রস্তুতি চলছে জোরকদমে। পুজোর দিনগুলিতে মণ্ডপে মণ্ডপে ভিড়, কোথায় কত মানুষের লাইন, এবার সেদিকেই নজর রাখবে পুলিশের অ্যাপ ও সফটওয়্যার। শীঘ্রই চালু হবে এই পরিষেবা।

আরও পড়ুন: যাদবপুরের হুমকি চিঠিকাণ্ডে নাম জড়ানো অধ্যাপক গ্রেফতার, শ্লীলতাহানির অভিযোগ

করোনা পরিস্থিতি কাটতেই পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে আবারও। বলতে গেলে, গত বছর থেকেই ভিড় কার্যত বেড়ে গিয়েছে। পুলিশের অনুমান, চলতি বছরের পুজোয় মানুষের ভিড় আরও বাড়তে পারে। ধারণভাবে পুজোর মাস দুই আগে থেকেই কোন পুজো কমিটি কী থিম তৈরি করছে, পুলিশ তা জানার চেষ্টা করে। যদিও পুলিশের দাবি, কোনও পুজো কমিটিই সহজে থিম জানাতে চায় না। তবে পুজোয় ‘ক্রাউড সার্কুলেশন’ পুলিশের কাছে অত‌্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বছর থেকেই দর্শনার্থীদের সুবিধার জন‌্যই নতুন পদ্ধতি চালু করছে লালবাজার।

কোন মণ্ডপে ভিড়, কোথায় কত লাইন, ঠাকুর দেখা হবে এবার সহজ, চালু হচ্ছে অ্যাপ

লালবাজার সূত্রে খবর, উত্তর থেকে দক্ষিণ কলকাতার কুড়িটি পুজোয় বেশি ভিড় হয়। সাধারণভাবে কলকাতা বা জেলা থেকে আসা দর্শনার্থীরা এই মণ্ডপগুলিতে বেশি ভিড় করেন। ফলে বিকেল থেকেই মণ্ডপগুলিতে শুরু হয় দর্শনার্থীদের লাইন। গাড়ি করে ঠাকুর দেখতে আসেন যারা তাঁদের গাড়ির ভিড়, পাশাপাশি যারা পায়ে হেঁটে মণ্ডপ ঘোরেন, তাঁদের রাস্তা পারাপারের সময় যাতে ট্রাফিক যানজট না হয় সেদিকেও নজর রাখতে হয় পুলিশকে।

কোন মণ্ডপে ভিড়, কোথায় কত লাইন, ঠাকুর দেখা হবে এবার সহজ, চালু হচ্ছে অ্যাপ

দর্শনার্থীদের সুবিধার জন‌্য গত কয়েক মাস ধরেই কাজ করছে কলকাতা পুলিশের রিসার্চ অ‌্যান্ড ডেভলপমেন্ট উইং। যে কুড়িটি মণ্ডপে বেশি ভিড় হয়, সমীক্ষার মাধ্যমে সেগুলির তালিকা তৈরি করছেন। মূলত বিকেলের পর থেকে কোন কোন মণ্ডপে কখন বেশি ভিড় হয় সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও খবর। দর্শনার্থীদের সুবিধার জন্য এই বছর লালবাজার চালু করছে ‘পুজো কিউ ওয়েটিং টাইম অ‌্যান্ড ডিসপ্লে সিস্টেম’।

কোন মণ্ডপে ভিড়, কোথায় কত লাইন, ঠাকুর দেখা হবে এবার সহজ, চালু হচ্ছে অ্যাপ

কোন মণ্ডপে ভিড়, কোথায় কত লাইন, ঠাকুর দেখা হবে এবার সহজ, চালু হচ্ছে অ্যাপ
কোন মণ্ডপে ভিড়, কোথায় কত লাইন, ঠাকুর দেখা হবে এবার সহজ, চালু হচ্ছে অ্যাপ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত