Recruitment: উচ্চমাধ্যমিক পাশ করলেই রেলে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রতিবছরই ভারতীয় রেলে বিভিন্ন পদে নিয়োগ হয়। নিয়োগের জন্য যোগ্যতাও থাকে ভিন্ন ভিন্ন। এবার এনটিপিসি-তে নিয়োগের ঘোষণা করল ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন কোন পদে নিয়োগ হবে, কীভাবে আবেদন করবেন, জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

এনটিপিসি-তে শূন্যপদ রয়েছে ৩৭ হাজার ৮৪২। এতগুলি শূন্যপদে নিয়োগ হবে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র টাইম কিপার,ট্রেন ক্লার্ক পদে আবেদন করা যাবে দ্বাদশ পাশ করলেই। দ্বাদশ পাশ যোগ্যতায় যে পদে নিয়োগ হবে, আবেদনকারীর বয়স হবে ১৮-৩০ বছর। তফশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই শারীরিক দিক থেকে সক্ষম থাকতে হবে।

উচ্চমাধ্যমিক পাশ করলেই রেলে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?

স্নাতক পাশেও চলছে নিয়োগ। স্টেশন মাস্টার, পণ্যবাহী ট্রেনের গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র টাইম কিপার, ট্রাফিক অ্যাসিস্টেন্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে নিয়োগ চলবে। এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়সসীমা থাকবে ১৮-৩৩ বছর। তফশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। পদ অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।

উচ্চমাধ্যমিক পাশ করলেই রেলে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?

উচ্চমাধ্যমিক পাশ করলেই রেলে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?

উচ্চমাধ্যমিক পাশ করলেই রেলে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?
উচ্চমাধ্যমিক পাশ করলেই রেলে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?

নিয়োগের পরীক্ষা হবে তিনটি ধাপে। চতুর্থ ধাপে হবে নথি যাচাই। অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের ঘোষণাও করেছে ভারতীয় রেল। ৩০৮১ শূন্য পদে নিয়োগ হবে। শীঘ্রই শুরু হবে আবেদন প্রক্রিয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত