নজরবন্দি ব্যুরো: আজ ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩৪৩ তম দিন (অধিবর্ষে ৩৪৫)। বছর শেষ হতে আরও ২২ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
জন্ম
১৯৮১- বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।
১৯৪৬- ইতালীয় বংশোদ্ভূত ভারতীয় রাজনীতিবিদ সনিয়া গান্ধী।
১৯২০- ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী কার্লো আজেলিও চিয়াম্পি।
১৯১৬- হলিউড কিংবদন্তি ডগলাসের।
১৯১২- ভারতীয় বাঙালি অভিনেতা ও সঙ্গীত পরিচালক কানু রায়।
১৮৭৯- বাঙালি বহুভাষাবিদ পণ্ডিত এবং প্রাবন্ধিক অমূল্যচরণ বিদ্যাভূষণ।
১৮৬৫- ফরাসি গণিতবিদ জাক হাদামার্দ।

মৃত্যু
১৯৭০- পাকিস্তানি রাজনীতিবিদ ও পাকিস্তানের সপ্তম প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন।
১৯৩২- খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
ঘটনাবলী
১৯৯৭- ১১ তারিখ পর্যন্ত ইসলামী সম্মেলন সংস্থার অষ্টম শীর্ষ সম্মেলন ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়।
১৯৯৬- ১৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন ব্যাপী বিশ্ব সংস্থার প্রথম মন্ত্রী সম্মেলন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।
১৯৬১- ব্রিটিশ শাসিত তাঙ্গানিয়াকা এলাকার স্বাধীনতা লাভ করে।

১৯২৪- আজকের দিনে কলকাতা ইসলামিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮৮৩- ভবতারিণী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়।



