গুগল মিটে ২ মিনিটের মিটিংয়ে ছাঁটাই ২০০ কর্মী, শুরু AI দাপট

মিটিং করে কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে তাদের আর চাকরী থাকছে না। যার জন্য অনেকে AI কে দায়ী করছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উঠে এলো AI সম্পর্কিত এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি গুগল মিটে একটি দুমিনিটের মিটিংয়ের মাধ্যমে ছাঁটাই করা হল প্রায় ২০০ কর্মীকে। মিটিং করে কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে তাদের আর চাকরী থাকছে না। যার জন্য অনেকে AI কে দায়ী করছে।

ai

আরও পড়ুনঃ জানুয়ারিতেই ছাঁদনাতলায় শ্বেতা-রুবেল, শুরু প্রস্তুতি

ঘটনাটি ঘটেছে ফ্রন্টডেস্ক নামক কোম্পানিতে। এটি একটি আমেরিকার তথ্য প্রযুক্তি সংক্রান্ত স্টার্ট আপ কোম্পানি। ফ্রন্টডেস্কের সিইও মিটিং করে মাত্র দুমিনিটেই ২০০ জনের চাকরী বাতিল করে দেয়। এই ঘটনা আগে গুনাক্ষরেও টের পাননি কর্মীরা। ফলে মিটিং শেষ হওয়ার পরেই মাথায় আকাশ ভেঙ্গে পরে কর্মীদের। আগে থেকে এই বিষয় নোটিশ না দেওয়ায় তারা বিপদে পরেছে।

ai

কিন্তু কেন হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল কোম্পানির তরফ থেকে? কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, কোম্পানির জন্য যে সমস্ত ভাঁড়া অফিস নেওয়া হয়েছিল যেখানে কিছু সমস্যা তৈরি হয়েছে। যার কারণে কোম্পানির বেশ কিছু আর্থিক ক্ষতি হয়েছে। সেই কারণেই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।

গুগল মিটে ২ মিনিটের মিটিংয়ে ছাঁটাই ২০০ কর্মী, কেন এই সিদ্ধান্ত কোম্পানির? 

aiii

 

তবে বেশ কিছু কর্মচারী কোম্পানির এই সিদ্ধান্ত মানতে নারাজ। তাদের দাবী কোম্পানি তাদের কে মিথ্যে বলছে। AI দিয়ে তাদের অর্ধেক কাজ হয়ে যাচ্ছে। সেই কারণে তারা টাকা দিয়ে বেশী কর্মচারী রাখতে চাইছেন না। সেই কারনেই এই সিদ্ধান্ত নিয়েছেন কোম্পানি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর