Adipurush: আদিপুরুষ ঘিরে বড়সড় খবর, ‘বদলে যাবে সিনেমার বিতর্কিত সংলাপ’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার বদলে যাবে আদিপুরুষের বিতর্কিত সংলাপ। এমনটাই জানালেন মনোজ মুনতাশি। তিনি জানালেন এই ছবির বিতর্কিত সংলাপগুলো খুব দ্রুত পরিবর্তন করা হবে। খুব শীঘ্রই তা সংশোধন করে ফেলা হবে। এবং নতুন করে তা চলচ্চিত্রে অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুনঃ আদিপুরুষ নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন কঙ্গনা! নাম না করেই সমালোচনা অভিনেত্রীর

সম্প্রতি মনোজ মুনতাশি তার টুইটার থেকে একটি টুইট প্রকাশ করেন সেখানে তিনি লিখেছেন ‘রামকথা থেকে আমরা প্রথম যে পাঠটি শিখতে পারেন তা হল প্রতিটি আবেগকে সম্মান করা। ঠিক বা ভুল, সময় বদলায় কিন্তু, অনুভূতি থেকে যায়। আমি আদিপুরুষে ৪০০০ লাইনের সংলাপ লিখেছি, ৫ লাইনে কিছু অনুভূতিতে আঘাত লেগেছে।

আদিপুরুষ ঘিরে বড়সড় খবর, বদলাতে চলেছে সংলাপ
আদিপুরুষ ঘিরে বড়সড় খবর, বদলাতে চলেছে সংলাপ

সেই শত শত পংক্তিতে যেখানে শ্রীরামের মহিমা ছিল, মা সীতার সতীত্বের বর্ণনা ছিল, তার জন্য প্রশংসাও পাওয়ার কথা ছিল, কিন্তু আমি কেন তা পেলাম না, জানি না। আমার নিজের ভাইয়েরা সোশ্যাল মিডিয়ায় আমার জন্য অশালীন কথা লিখেছেন।’

আদিপুরুষ ঘিরে বড়সড় খবর, বদলাতে চলেছে সংলাপ 

আদিপুরুষ ঘিরে বড়সড় খবর, বদলাতে চলেছে সংলাপ
আদিপুরুষ ঘিরে বড়সড় খবর, বদলাতে চলেছে সংলাপ

এছাড়াও তিনি আরও একটি টুইট করেন সেখানে সেই টুইট তিনি কেন করেছেন নেটিজেনদের উদ্দেশ্যে সেই কথাও ব্যাক্ত করেন। তিনি লিখেছেন “কারণ আমার কাছে আপনাদের অনুভূতি ছাড়া আর কোন কিছুর দাম নেই। আমি আমার সংলাপের পক্ষে আরও বহু যুক্তি দিতে পারি, কিন্তু এতে আপনাদের কষ্ট কমবে না বা রাগ নিমভে না। আমি এবং ছবির প্রযোজক-পরিচালক সিদ্ধান্ত নিয়েছি যে কিছু সংলাপ, যা আপনাদের কষ্ট দিচ্ছে বা খারাপ লাগছে, আমরা সেগুলি সংশোধন করব এবং এই সপ্তাহের মধ্যেই সেগুলি ছবিতে অন্তর্ভুক্ত করব। শ্রী রাম আপনাদের সকলের মঙ্গল করুক!”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর