Adipurush: আদিপুরুষ নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন কঙ্গনা! নাম না করেই সমালোচনা অভিনেত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের অন্যতম বিতর্কপ্রেমী অভিনেত্রী হলেন কঙ্গনা রানাউত। বরাবরই ঠোঁটকাটা স্বভাবের তিনি। অপছন্দের কোনো বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করতে তিনি পিছপা হন না। সমাজ মাধ্যমে তিনি একের পর পর মন্তব্য পেশ করেন। এবার এই অভিনেত্রী ‘আদিপুরুষ’ নিয়ে মুখ খুললেন।

আরও পড়ুনঃ হলিউডে হাতেখড়ি আলিয়া ভাটের, ভারতীয় দর্শককে প্রেক্ষাগৃহে টানার জন্যই এই সিদ্ধান্ত?

কিছুদিন আগেই নাম না করে ‘আদিপুরুষ’ নিয়ে সমালোচনা করেছিলেন। এবার ফের এই সিনেমা মুক্তির পর আরও একবার মুখ খুললেন কঙ্গনা। সম্প্রতি তিনি তার সমাজ মাধ্যম থেকে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওটিতে দেখা গেল ১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত দেব আনন্দ অভিনীত ছবি ‘পতিতা’র ‘ইয়াদ কিয়া দিল নে কহা হো তুম’ গানের সাদাকালো দৃশ্য দেখা যাচ্ছে।

‘আদিপুরুষ’ নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন কঙ্গনা! ফের আদিপুরুষ নিয়ে সরব হলেন অভিনেত্রী
‘আদিপুরুষ’ নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন কঙ্গনা! ফের আদিপুরুষ নিয়ে সরব হলেন অভিনেত্রী

শুধু রীল পোস্ট করেই শান্ত হন নি অভিনেত্রী। তার সাথে তিনি ক্যাপশনে লেখেন ‘‘মাত্র কয়েক বছর আগেও যে কোনও অনুভূতির প্রতি মানুষের অভিব্যক্তি খুব অন্য রকম ছিল। তা হলে একটু ভাবুন, ৭ হাজার বছর আগে সেই তফাত কতটা ছিল?’’ এই কথাটি লেখার পরই তোলপাড় হয়ে যায় সামাজিক মাধ্যম।

আদিপুরুষ নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন কঙ্গনা! সরব হলেন অভিনেত্রী 

‘আদিপুরুষ’ নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন কঙ্গনা! ফের আদিপুরুষ নিয়ে সরব হলেন অভিনেত্রী
‘আদিপুরুষ’ নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন কঙ্গনা! ফের আদিপুরুষ নিয়ে সরব হলেন অভিনেত্রী

ফলে নেটিজেনরা দুয়ে দুয়ে চার করতে পিছপা হন না। নেটিজেনদের একাংশের দাবি নাম না করেই কঙ্গনা আদিপুরুষকে নিশানা করছেন। এর কয়েকদিন আগেও সনাতনী ‘রামায়ণ’-এর একাধিক ছবি নিজের সামজিক মাধ্যমে শেয়ার করেন কঙ্গনা। যদিও কারোর নাম উল্লেখ করেন নি অভিনেত্রী। তবুও নেটিজেনরা মনে করছেন এই পোস্ট আদিপুরুষকে ঘিরেই করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত