Heart of Stone: হলিউডে হাতেখড়ি আলিয়া ভাটের, ভারতীয় দর্শককে প্রেক্ষাগৃহে টানার জন্যই এই সিদ্ধান্ত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে হলিউডে হাতেখড়ি হল আলিয়া ভাটের। ‘হার্ট অফ স্টোন’ এর মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করতে চলেছেন। সম্প্রতি তাঁরই ট্রেলার প্রকাশ্যে এলো। অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটল টম হার্পা পরিচালিত এই ছবিটি চলতি বছরের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরও পড়ুনঃ উরফির মাকে দেখেছেন? সৌন্দর্যে দশ গোল দেবে মেয়েকে!

এই সিনেমাটিতে আলিয়ার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে হলিউডের প্রথম সারির দুই অভিনেতা গ্যাল গ্যাডোট এবং জেমি ডরনানকে। সেই ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পরে গেছে নেটপাড়াতে। ৪০ মিনিটের এই ট্রেলারে দেখা মিলল টানটান একশনের দৃশ্য।

355210342 785005529919934 9079811708145361607 nএই ছবিতে আলিয়াকে একজন দক্ষ হ্যাকারের চরিত্রে দেখা যাবে। তার চরিত্রটির নাম কেয়া ধওয়ন। এই প্রথমবার এরকম একটি অ্যাকশন ছবিতে তাকে কাজ করতে দেখা যাবে। তবে ট্রেলারে খুব বেশী সময় তাকে দেখা যাবে না। তাই আলিয়ার চরিত্রটি দর্শকদের মনে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বেশ চিন্তিত।

হলিউডে হাতেখড়ি আলিয়া ভাটের, আলিয়াকে একজন দক্ষ হ্যাকারের চরিত্রে দেখা যাবে

355070266 271868575512294 8762724223458722640 nনেটিজেনদের একাংশ প্রশ্ন তুলছে তাহলে কি শুধুই ভারতীয় দর্শককে প্রেক্ষাগৃহে টানার জন্য আলিয়াকে এই ছবিতে নেওয়ার সিদ্ধান্ত? আরও একটি প্রশ্ন ঘুরছে আলিয়াকে নিয়ে। ছবিতে আদৌ কি গুরুত্ব পাবে আলিয়ার চরিত্রটি? অনেক নেটিজেনরা এই ট্রেলার ঘিরে একাধিক মন্তব্য করেন। কেউ কেউ লেখেন ‘এত কম সময় দেওয়া হয়েছে আলিয়াকে। ভাল লাগল না।’ আর এক নেটনাগরিক বলেন ‘আমার মনে হয়, ভারতীয় দর্শকদের জন্য আলিয়ার ৫ মিনিটের ক্যামিও আছে ছবিতে’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত