কৃষক আন্দোলনকে সমর্থন করায় সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ ও খুনের হুমকি অভিনেত্রীকে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কৃষক আন্দোলনকে সমর্থনের ফলে হুমকি! কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমানায় কৃষক আন্দোলন এখনো জারি আছে। কৃষকদের এই আন্দোলন ধীরে ধীরে নজর কাড়ছে আন্তর্জাতিক মহলের। গত কয়েক দিন ধরে রিহানা, গ্রেটা থুনবার্গের মতো সেলেবরা কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়ার পর থেকে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছেন অমিত শাহর মতো বিজেপির  শীর্ষ নেতারাও।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে এবার ক্রিকেট ঈশ্বরের ছবিতে কালি! দেশ জুড়ে সমালোচনার ঝড়।

এরই মধ্যে পাক  বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী জামিলা জামিল অভিযোগ করলেন, কৃষক আন্দোলনকে সমর্থন করায় তাঁকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে।জামিলার বাবা আলি জামিল ভারতীয় হলেও মা শিরিন জামিল পাকিস্তানি।

প্রসঙ্গত,জামিলা গত এক দশক ধরেই অভিনেত্রী ও রেডিও ঘোষক হিসেবে খ্যাতনামা। পাশাপাশি সমাজকর্মী হিসেবেও তাঁকে সকলে চেনে। তিনি তাঁর ইনস্টাগ্রামে জানিয়েছেন, বারবার কীভাবে হুমকির মুখে পড়তে হয়েছে এই ধরনের পোস্ট করলেই।

জামিলা লেখেন, ”গত কয়েকমাস ধরে আমি বারবার ভারতের কৃষকদের সঙ্গে এই মুহূর্তে কী হচ্ছে তা নিয়ে কথা বলেছি। কিন্তু প্রতিবারই আমাকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।” এই ধরনের লাগাতার হুমকির ফলে তাঁকে যে মানসিক অস্বস্তির মুখে পড়তে হচ্ছে, সেকথাও জানিয়েছেন তিনি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন