সোমবার দেশজুড়ে 'বিশ্বাসঘাতক দিবস' পালন করছে সমস্ত কৃষক সংগঠনগুলি। কৃষকদের তরফে সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দিলেন সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। তিনি বলেন, অত্যন্ত দুঃখ এবং যন্ত্রণার সঙ্গে বলছি আরও একবার কৃষকদের প্রতি বঞ্চনা করেছে সরকার।
কৃষকদের সমস্ত দাবী মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র সরকার। সরকারের কথামতো আন্দোলন প্রত্যাহার করেছিল কৃষকরা। কিন্তু এখনও কৃষকদের দাবী মেটায়নি সরকার। সোমবার দেশজুড়ে বিরোধ দিবসের ডাক দিলেন রাকেশ টিকায়িতরা।