নজরবন্দি ব্যুরোঃ কৃষকদের সমস্ত দাবী মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র সরকার। সরকারের কথামতো আন্দোলন প্রত্যাহার করেছিল কৃষকরা। কিন্তু এখনও কৃষকদের দাবী মেটায়নি সরকার। সোমবার দেশজুড়ে বিরোধ দিবসের ডাক দিলেন রাকেশ টিকায়িতরা।
কৃষক নেতা রাকেশ টিকায়িত জানিয়েছেন, আমাদের দাবী ছিল সরকার এমএসপির বিষয়ে সুনিশ্চিত করবে। এত দিন ধরে যে সমস্ত কৃষকদের ওপর মিথ্যা মামলা করা হয়েছিল তা প্রত্যাহার করে নেবে সরকার। কিত্নু সেই কথা বললেও সরকারের তরফে আদতে তা করা হয়নি। তারই প্রতিবাদী সোমবার দেশজুড়ে বিরোধ দিবসের ডাক দিয়েছেন তাঁরা।
Delhi | 'Virodh Diwas' will be observed on 31st January across the nation. Our demand is that the Centre should fulfil their promise on MSP made by them in Delhi. And also revoke cases against farmers registered during the year-long protest: BKU leader Rakesh Tikait pic.twitter.com/08IsSdnlql
সদ্য প্রকাশিত
পুজোয় কি বৃষ্টির দুর্যোগ থাকবে? বর্ষা বিদায়ের ইঙ্গিত, বাংলার আবহাওয়ায় বড় বদল
সল্টলেকে বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোব, বাংলায় আরও ৫ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর— ANI (@ANI) January 30, 2022
একইসঙ্গে তাঁদের দাবী ছিল লাখিমপুর খেরিতে কৃষকদের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশীষ মিশ্র। তবুও অজয় মিশ্র টেনি অপসারিত করেনি সরকার। তাই তাঁদের সেই দাবীগুলি সরকারকে মনে করাতেই এই সিদ্ধান্ত নিয়েছে কৃষক নেতারা।
কৃষকদের দাবী মেটায়নি সরকার, বিরোধ দিবসে স্মরণ করাবেন কৃষকরা

উল্লেখ্য, কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে একটানা এক বছরের বেশী সময় ধরে আন্দোলন চালিয়ে গেছেন কৃষকরা। পরে কৃষকদের আন্দলনের কাছে নতিস্বীকার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিয়ম মেনে সেই আইন প্রত্যাহার করে নেয় সরকার। কিন্তু এমএসপি সহ একাধিক দাবীতে আন্দোলন জারি রেখেছিল কৃষকরা।পরে কেন্দ্রের কথামতো আন্দোলন প্রত্যাহার করা হলেও এখনও কৃষকদের সমস্ত দাবী পূরণ করতে পারেনি সরকার।



