Manipur Election: বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরেই উত্তপ্ত মণিপুর, পোড়ানো হল মোদির কুশপুতুল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরেই উত্তপ্ত মণিপুর। বিজেপি প্রার্থী তালিকাকে ঘিরে অসন্তোষের জেরে নির্বাচনমুখী মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কুশপুতুল পোড়ালেন বিজেপি সমর্থকরা। বেশ কয়েকটি বিজেপির অফিস ভাংচুরের খবর আসতে শুরু করেছে। ইম্ফলে নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তা।

আরও পড়ুনঃ Punjab Election: দুটি আসনে লড়বেন চান্নি, অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে লড়বেন বিষ্ণু

বিজেপি সূত্রে খবর, একাধিক নেতারা টিকিট না পেয়ে ক্ষোভে ইস্তফা দিতে শুরু করেছেন। বিজেপির দাবী, একাধিক বিজেপি নেতারা কংগ্রেসের সঙ্গে যোগ রাখছিলেন তাই তাঁদেরকে টিকিট দেওয়া হয়নি। পাল্টা বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, কংগ্রেস থেকে আসা বহু নেতাদের প্রার্থী করা হয়েছে। ৬০ জনের তালিকায় তাঁদের নাম নেই।

উল্লেখ্য, এদিন মণিপুরের ৬০ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। পুরাতন কেন্দ্র হেইনগ্যাং থেকে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গতবার ২১ টি আসন পেয়েছিল বিজেপি। পরে ন্যাশনাল পিপলস পার্টি এবং নাগা পিপলস ফ্রণ্ট নামের ছোট দলগুলির সঙ্গে জোট করে ক্ষমতায় এসেছিল তাঁরা। সেই ২১ জনের মধ্যে ১৯ জনকে টিকিট দেওয়া হয়েছে। টিকিট পাননি বাকি দুই জন। অভিযোগ, নিজের ঘনিষ্ঠদের টিকিট দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরেই উত্তপ্ত মণিপুর, পার্টি অফিসেও ভাঙচুর 

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরেই উত্তপ্ত মণিপুর, পার্টি অফিসেও ভাঙচুর 
বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরেই উত্তপ্ত মণিপুর, পার্টি অফিসেও ভাঙচুর 

৬০ জনের প্রার্থী তালিকায় মাত্র তিন জন মহিলা এবং একজন মুসলিম সম্প্রদায়ের প্রার্থী নিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। কিন্তু তার আগে প্রার্থী তালিকা নিয়ে যে অসন্তোষের সৃষ্টি হয়েছে তা কতটা সামাল দিতে পারবেন বিজেপি?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর