Punjab Election: দুটি আসনে লড়বেন চান্নি, অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে লড়বেন বিষ্ণু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা আগামী মাসেই পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। শেষ দফায় বিরাট চমক দিল কংগ্রেস। শুধুমাত্র চমকাদর সাহিব নয়, সেইসঙ্গে বাহাদুর আসনেও লড়বেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে প্রাক্তন মেয়র বিষ্ণু শর্মাকে প্রার্থী করেছে দল।

আরও পড়ুনঃ ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর হাতে উন্মোচিত হবে ‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’

দলের অন্দরে একাধিক বিষয় নিয়ে ক্ষোভ থাকার পর দল এবং মুখ্যমন্ত্রী পদ ছেড়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করেছেন তিনি। ঠিক করেছেন পুরাতন কেন্দ্র পাতিয়ালা থেকেই লড়বেন তিনি। অন্যদিকে, অমরিন্দর সিংকে পরাজিত করতে বিরাট অস্ত্র হিসাবে বিষ্ণু শর্মাকেই প্রার্থী হিসাবে বেছে নিয়েছে দেশের সবচেয়ে পুরাতন দল।

অন্যদিকে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের চলে যাওয়ার পরেই সেপ্টেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর দফতর সামলাচ্ছেন চরণজিৎ সিং চান্নি। ঠিক নির্বাচনের মুখে শুরু হয়েছে লড়াই কংগ্রেস ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রী কে হবেন? নিজেকে মুখ্যমন্ত্রীর দাবীদাঁর বলে মনে করছেন নভজ্যোৎ সিং সিধু। কিন্তু চান্নিকে দুটি আসনে প্রার্থী করে কীসের বার্তা দিতে চাইল কংগ্রেস?

Can Captain Amarinder Singh make a significant impact in Punjab Assembly  Elections?

দুটি আসনে লড়বেন চান্নি, শেষ মুহুর্তে বিরাট চমক কংগ্রেসের 

দুটি আসনে লড়বেন চান্নি, শেষ মুহুর্তে বিরাট চমক কংগ্রেসের 
দুটি আসনে লড়বেন চান্নি, শেষ মুহুর্তে বিরাট চমক কংগ্রেসের 

এবারের নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই সরাসরি কার? তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন রাজনৈতিক মহল। কারণ, আম আদমি পার্টি এবং বিজেপি ও লোক কংগ্রেসের দলকে মোটেই আলগাভাবে নিচ্ছে না কেউই। যদিও লড়াই কংগ্রেস বনাম কংগ্রেসের তা বারবার বলে বিরোধীদের বিরুদ্ধে প্রচারে ঝড় তোলার চেষ্টা করছেন নভজ্যোৎ সিং সিধু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত