৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর হাতে উন্মোচিত হবে ‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ৫ ফেব্রুয়ারি একাদশ শতকের সমাজ সংস্কারক তথা সন্ত রামানুজাচার্যর ২১৬ ফুট উঁচু মূর্তি বিশ্ববাসীর প্রতি উৎসর্গ করা হবে। ওই দিন রামানুজাচার্যর ওই মূর্তিপ আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বসা অবস্থায় এই মূর্তির বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বলে দাবি।

আরও পড়ুনঃ ভূত ধরতে পারলেই মিলবে নগদ পুরষ্কার, দলবল নিয়ে আসরে নামলেন বিডিও

চিন্না জেয়ার স্বামী আশ্রমের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। হায়দরাবাদের কাছেই শামশাবাদে ৪৫ একর জমির উপরে স্থাপিত এই মূর্তিকে ঘিরে এখন থেকেই তুমুল কৌতূহলের সৃষ্টি হয়েছে। এই প্রকল্পটি ১ হাজার কোটি টাকার প্রকল্প।

‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’
‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’

আধ্যাত্মিক ধর্মগুরু ত্রিদণ্ডী চিন্না জিয়ার স্বামী যে মন্দির স্থাপন করেছেন, সেখানেই স্থাপন করা হবে মূর্তিটি। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অনুষ্ঠান। চলবে ২ সপ্তাহ। যাগযজ্ঞের মাধ্যমে বিপুল সমারোহের অনুষ্ঠানে মোদির পাশাপাশি থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও চিন্না জিয়ার স্বামী।

৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর হাতে উন্মোচিত হবে ‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’

জানা গিয়েছে, এই মূর্তিটি পঞ্চলোহায় নির্মিত। কী এই পঞ্চলোহা? আসলে এটি পাঁচ ধাতুর মিশ্রণ। সেগুলি হল- সোনা, রুপো, তামা, পিতল, দস্তা। মূর্তির চারপাশে ১০৮টি কালো পাথরে খোদাই করা ছোট মন্দিরও থাকবে। ভিতরের কক্ষে থাকবে আরও একটি মূর্তি। সেটি তৈরি হয়েছে ১২০ কেজি সোনা দিয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত